AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kareena Kapoor Khan: তৃতীয়বার মা হচ্ছেন করিনা? ভিডিয়ো সামনেই আসতেই পতৌদি পরিবারের গোপন কাণ্ড ফাঁস

Kareena viral video: রোদের হাত থেকে বাঁচাতে টিমের এক সদস্য তাঁর মাথার ওপর ছাতা ধরেছিলেন, যার ফলে পাপারাজ্জিদের ক্যামেরায় তাঁর শরীরের কিছুটা অংশ ঢাকা পড়ে যায়। ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করে নেটিজেনদের একাংশ দাবি করেন, অভিনেত্রীর পেট নাকি খানিকটা স্ফীত দেখাচ্ছিল। ব্যস, এইটুকুর ওপর ভিত্তি করেই শুরু হয়ে যায় তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।

Kareena Kapoor Khan: তৃতীয়বার মা হচ্ছেন করিনা? ভিডিয়ো সামনেই আসতেই পতৌদি পরিবারের গোপন কাণ্ড ফাঁস
| Updated on: Aug 21, 2026 | 7:21 PM
Share

বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানকে ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। সম্প্রতি সোশাল মিডিয়ায় তাঁর একটি সংক্ষিপ্ত ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশের মনে প্রশ্ন জেগেছে— তবে কি পতৌদি পরিবারে আসতে চলেছে নতুন সদস্য? ফের কি মা হতে চলেছেন করিনা?

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, করিনা তাঁর নিজস্ব টিমের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। রোদের হাত থেকে বাঁচাতে টিমের এক সদস্য তাঁর মাথার ওপর ছাতা ধরেছিলেন, যার ফলে পাপারাজ্জিদের ক্যামেরায় তাঁর শরীরের কিছুটা অংশ ঢাকা পড়ে যায়। ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করে নেটিজেনদের একাংশ দাবি করেন, অভিনেত্রীর পেট নাকি খানিকটা স্ফীত দেখাচ্ছিল। ব্যস, এইটুকুর ওপর ভিত্তি করেই শুরু হয়ে যায় তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।

তবে সমস্ত জল্পনায় জল ঢেলেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল। করিনার এক ঘনিষ্ঠ সূত্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, “পুরোটাই ভুয়ো খবর ও অমূলক রটনা। করিনা মোটেই অন্তঃসত্ত্বা নন।”

বর্তমানে সইফ আলি খান ও করিনার দুই পুত্রসন্তান রয়েছে— তৈমুর ও জেহ। সম্প্রতি সইফের জন্মদিন উপলক্ষে পুরো পরিবার নিয়ে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেত্রী। ছুটির দিনের সেইসব মুহূর্তের একাধিক সুন্দর ছবিও নিজের সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তিনি।

পরিবার পরিকল্পনা নিয়ে করিনা অবশ্য আগেও একাধিকবার খোলামেলা কথা বলেছেন। এক সাক্ষাৎকারে মজার ছলে তিনি বলেছিলেন, সইফ তাঁর জীবনের ২০, ৩০, ৪০ এবং ৫০— প্রতিটা দশকেই একজন করে সন্তানের জন্ম দিয়েছেন! তাই সইফ এখন ৬০-এর দোরগোড়ায় দাঁড়িয়ে, এবার আর তাঁকে বাবা হতে দেবেন না বলে হেসে জানান অভিনেত্রী। উল্লেখ্য, সইফের প্রথম স্ত্রী অমৃতা সিং-এর ঘরে দুই সন্তান রয়েছে— সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। ফলে সব মিলিয়ে সইফ ইতিমধ্যে চার সন্তানের বাবা।

করিনা আরও জানিয়েছিলেন, বাচ্চাদের সঠিকভাবে মানুষ করতে তাঁরা দুজন মিলে কাজের সময়সূচি সামলান। একজন যখন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকেন, অন্যজন তখন সন্তানদের সময় দেওয়ার জন্য শুটিং কম রাখেন। ফলে সব মিলিয়ে স্পষ্ট, আপাতত সইফ-করিনার ঘর আলো করে তৃতীয় সন্তান আসার খবরটি নিছকই এক গুঞ্জন।

Follow Us