AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik Aaryan: কার্তিক আরিয়ান তাঁর নতুন সহচরীদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন!

Kartik Aaryan: ২০০৭ সালে 'ভুল ভুলাইয়া' ছবির সিক্যুয়েল কার্তিকের ছবি। অক্ষয় কুমার অভিনীত চরিত্রে এবার কার্তিক।

Kartik Aaryan: কার্তিক আরিয়ান তাঁর নতুন সহচরীদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন!
'ভুল ভুলাইয়া' ছবিতে অক্ষয়-কার্তিক
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 5:24 PM
Share

আর মাত্র মাস খানিক বাকি। দক্ষিণী ছবি ‘আরআরআর’-এর জন্য পিছিয়েছিল কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2)। এবার কার্তিক আসছেন স্বমহিমায়। অনুরাগীরা তাঁর লুক প্রকাশ্যে আসার পর থেকেই উৎসাহী। মঞ্জুলিকার ‘আমি যে তোমার’ গান দিয়ে প্রথম টিজার আসে সোশ্যাল মিডিয়াতে। তারপর এক এক করে এই গান দিয়েই কিয়ারা আডবাণী এবং তাব্বুর লুক সামনে আনা হয়। এবার কার্তিক পরিচয় করিয়ে দিলেন তাঁর বান্ধবীদের সঙ্গে। শনিবার দুপুরের বারবেলায় তিনি ইনস্টাগ্রামে তাঁর ছবি ভুলভুলাইয়া ২ ছবির দ্বিতীয় পোস্টার সামনে আনলেন। যেখানে রুহ বাবা রূপী কার্তিক তাঁর সহচরীদের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছেন সিনেমা হলে ২০ মে।

২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’ ছবির সিক্যুয়েল কার্তিকের ছবি। অক্ষয় কুমার অভিনীত চরিত্রে এবার কার্তিক। ভূত তাড়ানোর গুরু দায়িত্ব তাঁর ই কাঁধে। তিনি ঠিক কার ঘাড় থেকে ভূত নামাবেন, কীভাবে নামাবেন, তার অপেক্ষা করতে হবে। তবে তাঁর এই বান্ধবীরা যে বেশ রোমাঞ্চকর, ছবি দেখেই বোঝা যাচ্ছে। প্রিয়দর্শন পরিচালিত ছবিতে অক্ষয় কুমারকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন বিদ্যা বালন, শাইনি আহুজা, আমিশা প্যাটেল। এবার রয়েছেন কিয়ারা আডবাণী, তাব্বু, রাজপাল যাদব। তাঁরা কতটা সঙ্গত দেন কার্তিকের ভুত তাড়ানোয়, দেখা যাক।

২০২১ সালে ধামাকা ছবির পর কার্তিকের এই ছবি মুক্তি পাচ্ছে। এই বছর দক্ষিণী ঝড়ে হিন্দি সিনেমার ব্যবসা মোটের উপর ভাল নয়। আলিয়ার গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি-কে বাদ দিলে এখনও সেভাবে কোনও ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। শাহিদ কাপুরের জার্সি ছবিও দর্শক মনে জায়গা করতে পারেনি। এবার কার্তিক কী পারবেন বলিউডের মুখ রক্ষা করতে, অপেক্ষা ২০ মে পর্যন্ত।

আরও পড়ুন-Ranbir Kapoor-Rashmika Mandanna:  রণবীর-রশ্মিকা ধরা পড়ে গেলেন, কোথায়?

আরও পড়ুন-Tabu-‘Bhool Bhulaiyaa 2’: তাব্বু-র ঘাড়ে কি মঞ্জুলিকার ভূত? কী বলছেন তাব্বু?  

আরও পড়ুন-Jisshu Sengupta: যিশু সেনগুপ্ত বলিউডে এবার জুটি বাঁধতে চলেছেন কাপুর পরিবারের কন্যার সঙ্গে

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ