AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘…সুদীপাকে জানানোর প্রয়োজনবোধ করিনি’, রান্নাঘর সঞ্চালনা প্রসঙ্গে অকপট কণীনিকা

Koneenica-Sudipa: 'একটা সময় আমাদের সম্পর্কটা বন্ধুস্থানীয় ছিল এখন সেটা নেই', আলোচনার কেন্দ্রবিন্দুতে কণীনিকা বন্দোপাধ্যায়। সৌজন্যে তাঁর নতুন রান্নার শো 'রান্নাঘর'। গত ১৭ বছর ধরে এমনই রান্নার শো-এর সঞ্চালক হিসাবে দর্শক দেখে এসেছেন সুদীপা চট্টোপধ্যায়কে। তবে গত এক বছরে অনেক কিছুই বদলে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে সদীপা সঞ্চালিত রান্নার অনুষ্ঠান'রান্নাঘর'।

'...সুদীপাকে জানানোর প্রয়োজনবোধ করিনি', রান্নাঘর সঞ্চালনা প্রসঙ্গে অকপট কণীনিকা
| Edited By: | Updated on: Sep 15, 2024 | 3:59 PM
Share

‘একটা সময় আমাদের সম্পর্কটা বন্ধুস্থানীয় ছিল এখন সেটা নেই’, আলোচনার কেন্দ্রবিন্দুতে কণীনিকা বন্দোপাধ্যায়। সৌজন্যে তাঁর নতুন রান্নার শো ‘রান্নাঘর’। গত ১৭ বছর ধরে এমনই রান্নার শো-এর সঞ্চালক হিসাবে দর্শক দেখে এসেছেন সুদীপা চট্টোপধ্যায়কে। তবে গত এক বছরে অনেক কিছুই বদলে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে সদীপা সঞ্চালিত রান্নার অনুষ্ঠান’রান্নাঘর’। মাঝে আরও একটি রান্নাবান্নার অনুষ্ঠান দেখা যেত। যে শো সঞ্চালনা করছিলেন গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ। সেটা বন্ধ হয়েই শুরু হতে চলেছে কণীনিকার রান্নার অনুষ্ঠান। তবে সুদীপা যে অনুষ্ঠান সঞ্চালনা করতেন সেটার নামও ছিল ‘রান্নাঘর’।

এত বছর যেহেতু তিনি এমনই একটি অনুষ্ঠান সঞ্চালনা করে এসেছেন তাই নতুন প্রোমো দেখে নিজের অভিমানের কথাই জানিয়েছিলেন সুদীপা। TV9 বাংলাকে তিনি বলেছিলেন, “সত্যি কথা বলতে কি, খুব মন খারাপ লেগেছিল। আসলে আমার পরিচয়ই তো ওই রান্নাঘর দিয়েই। প্রথম যখন রন্ধনে বন্ধনের (গৌরব চক্রবর্তী ও রিদ্ধিমা ঘোষ সঞ্চালিত আর এক রন্ধনবিষয়ক নন ফিকশন শো) প্রোমো দেখেছিলাম তখন বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলাম। আর এ ক্ষেত্রেও যখন দেখলাম আমারই বান্ধবী কনীনিকা বন্দ্যোপাধ্যায় হোস্ট করছে তখনও খুব দুঃখ লেগেছে। ভেবেছিলাম ও তো আমায় একটু জানাতে পারত।” সুদীপার অভিমানের প্রসঙ্গে কণীনিকাকে প্রশ্ন করা হলে। নিজের মতামত জানালেন অভিনেত্রী। কণীনিকা জানিয়েছেন, এককালে তাঁদের ভাল বন্ধুত্ব থাকলেও এখন আর তেমনটা নয়।

TV9 বাংলার তরফে কণীনিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,”সুদীপা ১৭ বছর ধরে সঞ্চালনা করেছে। ফলে একটা তো ব্র্যান্ডিং তৈরি হয়েই গিয়েছে। কিন্তু এই শো-টা একেবারে নতুন ভাবে তৈরি হচ্ছে। আমি সঞ্চালনা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলাম। তবে এটা ঠিক সুদীপার পরিচিতিটাই তো তৈরি হয়েছে এই রান্নার অনুষ্ঠানের মাধ্যমেই। আর সুদীপার অভিমান আজকের নয়, ওর অভিমান আমার উপর অনেক দিনের। এই বয়সে এসে আর অভিমান হয় না। নতুন শো লঞ্চ হচ্ছে তাই ওর (সুদীপা) সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করিনি। বরং তখন যেহেতু গৌরব এবং ঋদ্ধিমার শো চলছিল আমি ভেবেছিলাম ওদের সঙ্গে কথা বলব। তখন চ্যানেলের তরফে আমায় জানানো হয় যে ওদের শো বন্ধ হয়ে সম্পূর্ণ নতুন একটা রান্নার অনুষ্ঠান শুরু হচ্ছে। সুদীপার কথা মাথাতেই আসেনি কারণ ওর অনুষ্ঠান তো বন্ধ হয়ে গিয়েছিল। আর সুদীপার সঙ্গে এখন আর তেমন কোনও যোগাযোগ নেই। এককালে বন্ধুত্ব ছিল। বর্তমানে আর তেমন কোনও সম্পর্ক নেই। পেশার ক্ষেত্রে সম্পর্ক, বন্ধুত্ব এ সব আসে না।” ১৮ সেপ্টেম্বর থেকে এই রান্নার শো-এর শুটিং শুরু করবেন কণীনিকা।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?