AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Banana News: উজ্জ্বল হলুদ কলাতেই লুকিয়ে বিপদ! কীভাবে বুঝবেন রাসায়নিক দিয়ে পাকানো কি না? চিনে নিন এই ৬ লক্ষণ

How to Identify Chemical Ripened Bananas: কলার খোসা যদি পুরোটাই একই রকম উজ্জ্বল হলুদ হয়, অথচ কোনও প্রাকৃতিক দাগ বা রঙের তারতম্য না থাকে, তা হলে তা রাসায়নিকভাবে পাকানো হতে পারে। প্রাকৃতিকভাবে পাকলে কলার খোসায় ছোট ছোট বাদামি ছোপ দেখা যেতে পারে। তবে সব প্রাকৃতিকভাবে পাকা কলাতেই ছোপ থাকবে, এমন নয়।

Banana News: উজ্জ্বল হলুদ কলাতেই লুকিয়ে বিপদ! কীভাবে বুঝবেন রাসায়নিক দিয়ে পাকানো কি না? চিনে নিন এই ৬ লক্ষণ
ফাইল ছবি
| Updated on: Nov 07, 2026 | 7:16 PM
Share

বাজার থেকে কলা কিনে আনছেন? কিন্তু সেই কলা (Banana) কি আদৌ আপনার শরীরের জন্য ভালো? কারণ সম্প্রতি অভিযোগ উঠছে, রাসায়নিক দিয়ে কলা পাকিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। আর সেই কলা (Banana News) যদি আপনি খান, তাহলে কিন্তু শরীরে নানারকম ক্ষতি হতে পারে। কিন্তু, বাজারে গেলে কীভাবে বুঝবেন কলা রাসায়নিক উপায়ে পাকানো হয়েছে কি না।

রাসায়নিক দিয়ে পাকানো কলা চেনার ৬টি উপায়

অস্বাভাবিক উজ্জ্বল হলুদ রং

কলার খোসা যদি পুরোটাই একই রকম উজ্জ্বল হলুদ হয়, অথচ কোনও প্রাকৃতিক দাগ বা রঙের তারতম্য না থাকে, তা হলে তা রাসায়নিকভাবে পাকানো হতে পারে।

খোসায় কোনও কালচে ছোপ নেই

প্রাকৃতিকভাবে পাকলে কলার খোসায় ছোট ছোট বাদামি ছোপ দেখা যেতে পারে। তবে সব প্রাকৃতিকভাবে পাকা কলাতেই ছোপ থাকবে, এমন নয়।

কলার বোঁটা সবুজ, অথচ ফল হলুদ

কলার বোঁটা সবুজ বা কাঁচা রয়ে গিয়েছে, অথচ গোটা কলা হলুদ রয়েছে, এমন হলে কৃত্রিমভাবে পাকানো হতে পারে।

বাইরে পাকা, ভিতরে কাঁচা

খোসা হলুদ হলেও কলার ভিতরের অংশ শক্ত, স্বাদে কষভাব বা কাঁচা ভাব থাকলে সতর্ক হন।

স্বাভাবিক মিষ্টি গন্ধ নেই

পাকা কলার সাধারণত মিষ্টি গন্ধ থাকে। সেই গন্ধ না থাকলে সন্দেহ হতে পারে।

সব কলা একই সময়ে একই রকম পাকা

একটি গোটা থোকের সব কলা যদি অস্বাভাবিকভাবে একই রং থাকে,তাহলে তা কৃত্রিমভাবে পাকানো হতে পারে।

রাসায়নিক দিয়ে পাকানো কলা খেলে কী ক্ষতি হতে পারে?

পেটের সমস্যা হতে পারে। বমি, পেটব্যথা ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে। দূষিত কার্বাইডের সংস্পর্শে এলে মাথাব্যথা, মাথা ঘোরা-সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।

Follow Us