AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তাপস পালের বাড়িতে ফের মৃত্যু, ‘সন্তান’কে হারিয়ে শোকে পাথর স্ত্রী নন্দিনী

Tapas Pal: তাপস পালের বাড়িতে শোক পালন করছেন তাঁর স্ত্রী নন্দিনী পাল মুখোপাধ্যায় এবং কন্যা সোহিনী পাল। বাড়িতে একটি মৃত্যু ঘটে গিয়েছে। স্বজন হারানোর এই বেদনা নিজেই জানিয়েছেন নন্দিনী। কাকে হারালেন তিনি? কন্যার উদ্দেশে বলেছেন, "আমার সুন্দর কন্যা, সব সময় জানবে মা তোমাকে খুব ভালবাসে।""

তাপস পালের বাড়িতে ফের মৃত্যু, 'সন্তান'কে হারিয়ে শোকে পাথর স্ত্রী নন্দিনী
তাপস পাল।
| Updated on: Jun 03, 2024 | 1:48 PM
Share

তিনি গত হয়েছেন ২০২০ সালে। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেতা তাপস পালের। তাঁর হঠাৎ চলে যাওয়ায় সকল স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা টলিউড, তথা রাজনীতি মহল (তাপস এক সময় সাংসদ ছিলেন)। সেই তাপস পালের বাড়িতে শোকের ছায়া। তাঁর স্ত্রী নন্দিনী এবং কন্যা সোহিনী এযাবৎ পোষ্যদের নিয়েই মেতে থাকেন। সেই পোষ্যদের প্রাণ ছিলেন তাপস নিজেও। তাঁদেরই একজন গত হয়েছে গত রবিবার। হৃদয় নিংড়ানো পোস্ট করেছেন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল মুখোপাধ্যায়।

তাপসের যে পোষ্য সারমেয়র মৃত্যু হয়েছে, তাকে আদর করে হুম্বি মা বলে ডাকতেন নন্দিনী। হুম্বি একাধিক ছবি পোস্ট করে নন্দিনী লিখেছেন, “আমার প্রিয় হুম্বি মা। যে মুহূর্তে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমার হৃদয়ে এবং আমার আত্মা আলাদা হয়ে গিয়েছে। আমার হৃদয়ে উঁকি দিচ্ছে নানা স্মৃতি। আমার আত্মা একাত্ম ছিল তোমার সঙ্গে।”

রবিবার (২ জুন, ২০২৪) দুপুরবেলায় হুম্বিকে সমাধিস্থ করেছেন নন্দিনী। লিখেছেন, “এই দুপুরে তোমাকে সমাধিস্থ করে বাড়ি ফিরতে পারছিলাম না। চোখ থেকে অঝোরে জল পড়ছিল। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তোমাকে বারবারই মনে পড়ছে। এবং বারবারই আমার হৃদয় ভাঙছে। এই ভাঙা হৃদয় আমি আমার শেষ দিন পর্যন্ত বহন করে বেড়াব। সারাটা জীবন তুমি আমার প্রিয় সন্তান হয়ে থাকবে। আমি জানি, জীবন নিজের ছন্দে এগিয়ে যাবে। কিন্তু তা কখনওই তুমি ছাড়া আগের মতো হবে না আর। সারাটা জীবন আমার একটি অংশ হয়ে থাকবে তুমি।”

স্বামী তাপস পালের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন নন্দিনী। তাঁর লেখনীতে স্বামীর কথা উল্লেখ করে লিখেছেন, “হুম্বি আমি জানি, এখন তুমি তোমার বাবানের (তাপস পাল) সঙ্গে অনেক আনন্দ করছ উপরে। তোমার সঙ্গে আমারও শিগগিরই দেখা হবে কোনও না-কোনও দিন। হুম্বি টিনা পাল, আমার সুন্দর কন্যা, সব সময় জানবে মা তোমাকে খুব ভালবাসে।”

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য