AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhuri Dixit Son Arin Nene: প্রেমিকাকে সঙ্গে নিয়ে মাধুরীর পাশে ছবি তুলে ভাইরাল ছেলে আরিন, জানেন তিনি কী করেন?

Bollywood Kids: আরিন এই মুহূর্তে কর্পোরেট দুনিয়ায় নিজের কেরিয়ার গড়ে তুললেও, তাঁর পরিবার বরাবরই গ্ল্যামার দুনিয়ার শিখরে রয়েছে। মাধুরী দীক্ষিত এবং ড. শ্রীরাম নেনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার কাছাকাছি বলে জানা যায়।

Madhuri Dixit Son Arin Nene: প্রেমিকাকে সঙ্গে নিয়ে মাধুরীর পাশে ছবি তুলে ভাইরাল ছেলে আরিন, জানেন তিনি কী করেন?
| Updated on: Nov 07, 2026 | 6:37 PM
Share

বলিউড ডিভা তথা ‘ধকধক গার্ল’ মাধুরী দীক্ষিতের বড় ছেলে আরিন নেনে সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছেন। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে পরিবারের সঙ্গে হাজির হয়ে এবং বিশেষ বন্ধু খুশিকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়ে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন তিনি। তবে কি খুব শীঘ্রই বড় পর্দায় অভিষেক ঘটতে চলেছে তাঁর? যদিও অভিনয়ের দুনিয়া থেকে দূরে তাঁর কেরিয়ারের পথ একেবারে আলাদা। চলুন জেনে নেওয়া যাক মাধুরী-পুত্রের শিক্ষাগত যোগ্যতা ও পেশা সম্পর্কে বিস্তারিত।

মাধুরী দীক্ষিত এবং ড. শ্রীরাম নেনের দুই পুত্রসন্তানের মধ্যে বড় আরিন নেনের জন্ম ২০০৩ সালের ১৭ মার্চ। আমেরিকার কলোরাডোর ডেনভারে জন্ম নেওয়া আরিনের প্রাথমিক পড়াশোনা শুরু হয়েছিল মুম্বইয়ের ‘আমেরিকান স্কুল অফ বম্বে’ (ASB)-তে। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি সেখান থেকেই আইবি ডিপ্লোমা সম্পন্ন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি দেন আমেরিকায়। আমেরিকার‘ইউনিভার্সিটি অফ সাউথর্ন ক্যালিফোর্নিয়া’-র ভিটর্বি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে কম্পিউটার সায়েন্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলর অফ সায়েন্স (B.S.) ডিগ্রি অর্জন করেন তিনি। শুধু তাই নয়, পড়াশোনার পাশাপাশি মিউজিক প্রোডাকশনেও একটি মাইনর কোর্স সম্পন্ন করেছেন আরিন।

পড়াশোনার পাশাপাশি পেশাগত দুনিয়াতেও ইতিমধ্যেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন আরিন। ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের মার্কেটিং টিমের সঙ্গে ৫ মাসের একটি ইন্টার্নশিপও করেছিলেন তিনি, যা তাঁকে কর্পোরেট জগতের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেয়।

বর্তমানে তিনি বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি জায়ান্ট অ্যাপল (Apple)-এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। মাধুরী এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, অ্যাপলে তিনি বর্তমানে নয়েজ ক্যান্সেলেশন সংক্রান্ত একটি বিশেষ প্রজেক্টে কাজ করছেন। ২০২৫ সালেই নিজের পড়াশোনা সম্পূর্ণ করে পেশাদার দুনিয়ায় পা রেখেছেন তিনি।

আরিন এই মুহূর্তে কর্পোরেট দুনিয়ায় নিজের কেরিয়ার গড়ে তুললেও, তাঁর পরিবার বরাবরই গ্ল্যামার দুনিয়ার শিখরে রয়েছে। মাধুরী দীক্ষিত এবং ড. শ্রীরাম নেনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার কাছাকাছি বলে জানা যায়। তবে তারকা-সন্তান হওয়া সত্ত্বেও ফিল্মি দুনিয়ার বাইরে সম্পূর্ণ ভিন্ন এক প্রযুক্তিগত পেশাকে বেছে নিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করছেন আরিন নেনে।

Follow Us