AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mandakini: মন্দাকিনীর গর্ভে দাউদের সন্তান! কেন এই প্রেম কাহিনী বলিউডে ‘নিষিদ্ধ’?

Mandakini Dawood Relationship: মাত্র একটি ছবিতেই সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া এই অভিনেত্রীর জীবন হঠাৎই এক কালবৈশাখীর মুখোমুখি হয়, যখন  'মোস্ট ওয়ান্টেড' আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ে। বলিপাড়ার উঠতি তারকার সঙ্গে মাফিয়া ডনের এই রহস্যময় যোগাযোগের খবরে সে সময় স্তম্ভিত হয়ে গিয়েছিল পুলিশ প্রশাসন থেকে পুরো বিনোদন জগৎ।

Mandakini: মন্দাকিনীর গর্ভে দাউদের সন্তান! কেন এই প্রেম কাহিনী বলিউডে ‘নিষিদ্ধ’?
| Updated on: Aug 11, 2026 | 3:49 PM
Share

১৯৮৫ সালে রাজ কাপুরের কালজয়ী সৃষ্টি ‘রাম তেরি গঙ্গা ময়লি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই নীল চোখের এক মায়াবী রূপসীর জাদুতে বুঁদ হয়েছিল গোটা দেশ। নাম তাঁর মন্দাকিনী। মাত্র একটি ছবিতেই সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া এই অভিনেত্রীর জীবন হঠাৎই এক কালবৈশাখীর মুখোমুখি হয়, যখন  ‘মোস্ট ওয়ান্টেড’ আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর নাম জড়িয়ে পড়ে। বলিপাড়ার উঠতি তারকার সঙ্গে মাফিয়া ডনের এই রহস্যময় যোগাযোগের খবরে সে সময় স্তম্ভিত হয়ে গিয়েছিল পুলিশ প্রশাসন থেকে পুরো বিনোদন জগৎ।

এই চর্চিত বিতর্কের সূত্রপাত হয়েছিল শারজায় এক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলাকালীন। স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে দাউদ ইব্রাহিমের ঠিক পাশে বসা মন্দাকিনীর ছবি সংবাদপত্রের পাতায় আসতেই শুরু হয় তোলপাড়। চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে— মাফিয়া প্রধানের কলকাঠি নাড়ানোর কারণেই নাকি একের পর এক বড় ছবিতে সুযোগ পাচ্ছেন মন্দাকিনী। এমনকী, দুবাইয়ের রাজকীয় বাংলোয় অভিনেত্রীকে লুকিয়ে রাখা হয়েছে বলেও দাবি ওঠে।

নব্বইয়ের দশকে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে বলিউডের সমীকরণ ছিল এক খোলা রহস্য। শোনা যেত, দাউদ ইব্রাহিম নাকি মন্দাকিনীকে মূল চরিত্রে নেওয়ার জন্য ছবির প্রযোজক ও পরিচালকদের নিয়মিত হুমকি পাঠাতেন। এতে অভিনেত্রীর উদীয়মান কেরিয়ার খাদের কিনারায় গিয়ে দাঁড়ায়। তবে বছর তিনেক আগে এক সাক্ষাৎকারে এই সমস্ত রটনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন মন্দাকিনী। তাঁর দাবি ছিল, “আমি আর পাঁচজন সাধারণ মানুষের মতোই শারজায় ম্যাচ দেখতে গিয়েছিলাম। সেখানেই পরিচয়। আমাদের মধ্যে কোনও প্রেম বা বিয়ের সম্পর্ক ছিল না।”

ঘন ঘন পুলিশি জিজ্ঞাসাবাদ এবং মাফিয়া জগতের সঙ্গে অনবরত নাম জড়ানোর তীব্র মানসিক চাপ সইতে না পেরে গভীর অবসাদে তলিয়ে যান অভিনেত্রী। ফলে নব্বই দশকের মাঝামাঝি সময়েই বলিউডকে চিরতরে বিদায় জানান তিনি। পরবর্তীতে প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী ডক্টর কাগিউর টি রিনপোচে ঠাকুরকে বিয়ে করে এক শান্ত-নিভৃত জীবনে পা রাখেন মন্দাকিনী। বর্তমানে মুম্বইতে বসবাস করলেও মায়ানগরীর আলোঝলমলে পরিবেশ আর দাউদ ইব্রাহিমকে ঘিরে তৈরি হওয়া সেই বিতর্কিত অধ্যায় থেকে আজ তিনি বহু যোজন দূরে।

তদন্তকারীদের একাংশের দাবি ছিল, দাউদ ও মন্দাকিনীর নাকি একটি পুত্রসন্তানও রয়েছে। তবে এই ধরনের দাবিকে বরাবরই ‘ভিত্তিহীন ও মনগড়া গুজব’ বলে নস্যাৎ করে এসেছেন প্রাক্তন এই বলিউড সুন্দরী।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?