AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jagdish Basunia: এলাকায় ঢুকতেই প্রবল বিক্ষোভ, রাতেই ফিরতে হল NCPI-র জগদীশ বাসুনিয়া ও ঋত শিবিরের সংঙ্গীতাকে

Coochbehar: NCPI কি মিশে যাবে NDA-তে, এই নিয়ে জল্পনা চলছে। দফায়-দফায় হয়েছে বৈঠক। কখনও অমিত শাহের সঙ্গে কখনও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে। অন্যদিকে, বিধানসভার বিধায়ক সঙ্গীতা রায়রা আবার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে।

Jagdish Basunia: এলাকায় ঢুকতেই প্রবল বিক্ষোভ, রাতেই ফিরতে হল NCPI-র জগদীশ বাসুনিয়া ও ঋত শিবিরের সংঙ্গীতাকে
জগদীশ বাসুনিয়া বিক্ষোভের মুখেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 2:56 PM
Share

কোচবিহার: জিতেছিলেন কোচবিহার (Coochbehar) থেকে। তারপর পালাবদল, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ছেড়ে যোগ দেন NCPI-এ। অন্যজন, আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) শিবিরে যোগদান করেন। তবে অভিযোগ, এলাকায় ঢুকতেই জনরোষের মুখে পড়তে হয় সাংসদ ও বিধায়ককে। ফলে বিক্ষোভের মুখে গভীর রাতে সিতাই ছাড়তে হল কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া ও সিতায়ের বিধায়ক তথা স্ত্রী সংঙ্গীতা রায়কে।

NCPI কি মিশে যাবে NDA-তে, এই নিয়ে জল্পনা চলছে। দফায়-দফায় হয়েছে বৈঠক। কখনও অমিত শাহের সঙ্গে কখনও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে। অন্যদিকে, বিধানসভার বিধায়ক সঙ্গীতা রায়রা আবার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এমতাবস্থায়, নিজের নির্বাচনী এলাকার বাড়িতে ফিরে এক রাতও থাকা হল না কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও তাঁর স্ত্রী সঙ্গীতা রায় বাসুনিয়া।

নির্বাচনের ফল ঘোষণার পর দীর্ঘ কয়েক মাস সিতাইয়ের বাড়িতে দেখা যায়নি তাঁদের। সোমবার রাতে কড়া পুলিশি নিরাপত্তায় তাঁরা বাড়ি ফিরতেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর সিতাই বাজার ও বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। চলে স্লোগানও। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শেষ পর্যন্ত সিতাইয়ে রাত কাটানো হয়নি তাঁদের। রাত প্রায় ২টা নাগাদ কড়া পুলিশি নিরাপত্তায় ফের সিতাই ছাড়েন সাংসদ ও বিধায়ক। এরপর কোচবিহারের ফ্ল্যাটে চলে আসেন তাঁরা।

এখানে উল্লেখ্য, ২০২৪ সালে তৃণমূলের টিকিটে জিতে কোচবিহারের সাংসদ হন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর তিনি NCPI-তে যোগ দেন। তাঁর স্ত্রী সঙ্গীতা রায় তৃণমূলের প্রার্থী হিসেবে সিতাই থেকে জয়ী হন।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?