AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ধনুষকে দেখে মুগ্ধ! সম্পর্কে শিলমোহর দিলেন ম্রুণাল?

ম্রুণাল স্মৃতিচারণ করে বলেন, যখন ধনুষ তেরে ইশক মে-এর শুটিং করছিলেন, তখন তিনি সাহস করে নিজের ছবি সন অফ সরদার ২-এর স্ক্রিনিংয়ে আমন্ত্রণ জানান তাঁকে। অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন, তিনি নিশ্চিত ছিলেন না ধনুষ সত্যিই আসবেন কিনা। কিন্তু ধনুষ আসায় আনন্দে আত্মহারা হয়ে পড়েন অভিনেত্রী।

ধনুষকে দেখে মুগ্ধ! সম্পর্কে শিলমোহর দিলেন ম্রুণাল?
| Updated on: Feb 20, 2026 | 6:26 PM
Share

মাসের পর মাস ধরে গুঞ্জন তাঁদের সম্পর্ক কি শুধুই বন্ধুত্বের? নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে অন্য গল্প? এই জল্পনার মধ্যে হঠাৎই মুখ খুললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ধনুষকে নিয়ে জল্পনার মাঝেই নিজের ভালোবাসার কথা জানালেন তিনি। বিয়ের জল্পনা নিয়ে যতবারই প্রশ্ন উঠেছে ম্রুণাল হাসতে হাসতেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তবে এবার অভিনেত্রীর কথায় মিলেছে ধনুষের প্রতি তাঁর ভালেবাসার ইঙ্গিত!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল জানিয়েছেন, তিনি ধনুষের “বড় ভক্ত”। শুধু তাই নয়, ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছেন অভিনেত্রী। দুজনের ডেটিং ও বিয়ের গুজব নিয়েই সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে,আর ঠিক তারই মধ্যে তাঁর এই মন্তব্য আগুনে ঘৃতাহুতির মত মনে করছেন অনেকেই।

ম্রুণাল জানান, ধনুষ অভিনীত একাধিক ছবি বিশেষ করে ‘রাঞ্জনা’, ‘আসুরন’, ‘মারি’, ‘রায়ান’—দেখে তিনি মুগ্ধ। তাঁর কথায়, ধনুষ শুধু অভিনেতা নন, তিনি একেবারে ‘ইনস্টিটিউশন’। অভিনয়, লেখা, নাচ সব ক্ষেত্রেই ম্রুণালের কাছে ধনুষ অন্যতম সেরা অভিনেতা।

এখানেই শেষ নয়। ম্রুণাল স্মৃতিচারণ করে বলেন, যখন ধনুষ তেরে ইশক মে-এর শুটিং করছিলেন, তখন তিনি সাহস করে নিজের ছবি সন অফ সরদার ২-এর স্ক্রিনিংয়ে আমন্ত্রণ জানান তাঁকে। অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন, তিনি নিশ্চিত ছিলেন না ধনুষ সত্যিই আসবেন কিনা। কিন্তু ধনুষ আসায় আনন্দে আত্মহারা হয়ে পড়েন অভিনেত্রী।

প্রতিবারের মত এবারেও বিয়ের জল্পনা নিয়ে প্রশ্ন উঠতেই মৃণাল হাসতে হাসতেই উড়িয়ে দিয়েছেন সব খবর। তাঁর স্পষ্ট বক্তব্য—এ সবই ভুয়ো গুজব। তবে এই রটনাতে একেবারেই রাগ করেন না তিনি। বরং মজার ছলেই নেন বলে জানিয়েছেন। তবে যা রটছে তার পুরোটাই কী জল্পনা? না সত্যিই লুকিয়ে প্রেম করছেন তাঁরা? সেই উত্তর সময়ই বলবে।

বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন এক নায়িকা, এক গায়িকা! কারা তাঁরা?
বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন এক নায়িকা, এক গায়িকা! কারা তাঁরা?
'সুপারি কিলার দিয়ে মেরে ফেলতে পারে...', উঠল বড় অভিযোগ
'সুপারি কিলার দিয়ে মেরে ফেলতে পারে...', উঠল বড় অভিযোগ
'আগে তালাক দিক, তারপর ঠিক করব অন্য কোথাও বিয়ে করব কি না'
'আগে তালাক দিক, তারপর ঠিক করব অন্য কোথাও বিয়ে করব কি না'
পোর্টাল তো বন্ধ, কত লক্ষ মানুষের ডকুমেন্ট আপলোডই হল না জানেন
পোর্টাল তো বন্ধ, কত লক্ষ মানুষের ডকুমেন্ট আপলোডই হল না জানেন