AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুমতাজের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন আশাজি! শোকস্তব্ধ অভিনেত্রী জানালেন অজানা গল্প

দীর্ঘ আট দশকের কেরিয়ারে আশা ভোঁসলে প্রায় ২০টি ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন। ‘উমরাও জান’-এর ‘দিল চিজ কেয়া হ্যায়’ থেকে শুরু করে ‘ইজাজত’-এর ‘মেরা কুছ সামান’— তাঁর ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় পুরস্কার। ২০০০ সালে দাদাসাহেব ফালকে এবং ২০০৮ সালে পদ্মবিভূষণে ভূষিত হন তিনি।

মুমতাজের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন আশাজি! শোকস্তব্ধ অভিনেত্রী জানালেন অজানা গল্প
মুমতাজের এই পোস্টটি দেখে ভক্তদের চোখেও জল।
| Updated on: Apr 14, 2026 | 11:29 AM
Share

আশা ভোঁসলে- ভারতীয় সংগীত জগতের এক অপ্রতিদ্বন্দ্বী নাম, যাঁর কণ্ঠের জাদুতে দশকের পর দশক বুঁদ হয়ে থেকেছে আসমুদ্রহিমাচল। গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই গায়িকা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন দুনিয়া। তবে সুরসম্রাজ্ঞীর বিদায়ে যেন নিজের ব্যক্তিগত এক অভিভাবককে হারালেন সত্তর দশকের হার্টথ্রব অভিনেত্রী মুমতাজ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আশাজির সঙ্গে কাটানো এক অমূল্য মুহূর্তের ভিডিয়ো শেয়ার করে আবেগঘন বার্তা লিখলেন তিনি।

১৯৭৩ সালের সুপারহিট ছবি ‘লোফার’। সেই ছবিতে ধর্মেন্দ্রর বিপরীতে মুমতাজের সিগনেচার ড্যান্স আজও মানুষের চোখে ভাসে। গানটি ছিল ‘কই শহরি বাবু’। সেই কালজয়ী গানে প্লেব্যাক করেছিলেন স্বয়ং আশা ভোঁসলে। মুমতাজের শেয়ার করা পুরনো ভিডিয়োটিতে দেখা গিয়েছে, গানের তালে তালে পর্দায় যেভাবে মুমতাজ নেচেছিলেন, ঠিক সেইভাবেই অফ-ক্যামেরা আশাজির সঙ্গে পা মেলাচ্ছেন তিনি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিজের গানে মুমতাজের সঙ্গেই তাল মেলানোর চেষ্টা করছেন খোদ আশা ভোঁসলে।

স্মৃতিচারণ করতে গিয়ে মুমতাজ লিখেছেন, “আজ বড় একা লাগছে। একটা গভীর শূন্যতা অনুভব করছি। আশা ভোঁসলে জি শুধু একজন কিংবদন্তি কণ্ঠই ছিলেন না, পর্দায় আমার সেরা পারফরম্যান্সগুলোর নেপথ্যের আত্মা ছিলেন তিনি। তাঁর গান আমার অভিনয়ে প্রাণ সঞ্চার করত, যা কখনও ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।” অভিনেত্রী আরও জানান, আশাজির গলায় অভিনয় করতে পারাটা তাঁর কাছে কোনও আশীর্বাদের চেয়ে কম কিছু ছিল না। তাঁর জাদুকরী কণ্ঠই মুমতাজের চরিত্রগুলোকে চিরস্মরণীয় করে তুলেছে।

দীর্ঘ আট দশকের কেরিয়ারে আশা ভোঁসলে প্রায় ২০টি ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন। ‘উমরাও জান’-এর ‘দিল চিজ কেয়া হ্যায়’ থেকে শুরু করে ‘ইজাজত’-এর ‘মেরা কুছ সামান’— তাঁর ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় পুরস্কার। ২০০০ সালে দাদাসাহেব ফালকে এবং ২০০৮ সালে পদ্মবিভূষণে ভূষিত হন তিনি।

মুমতাজের এই পোস্টটি দেখে ভক্তদের চোখেও জল। অভিনেত্রীর কথায়, “আশাজি নেই ঠিকই, কিন্তু তাঁর সুর আর কণ্ঠ আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।” সত্যিই তো, সুরের আকাশ থেকে খসে পড়ল এক উজ্জ্বল নক্ষত্র, যার অভাব হয়তো কোনও দিনও পূরণ হওয়ার নয়।

Follow Us
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
ভিনেশ গ্রেফতার, ভোররাত পর্যন্ত চলল শুনানি
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
বিজেপি কর্মীকে 'মারধর', প্রতিবাদে থানার সামনেই অবস্থান-বিক্ষোভ সজল ঘোষ
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
গ্রেফতার I-PAC-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ, ১০ দিনের ইডি হেফাজত
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
ফের উত্তপ্ত ভবানীপুর, TMC-BJP-র স্লোগান যুদ্ধে উত্তেজনা, দেখুন কী হল..
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
এসআইআর নিয়ে মানুষের মধ্যে রাগ রয়েছে, কমিশনকে তোপ গোলাম রব্বানির
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
'অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা তৈরি করুন', রোড শো-তে বললেন শাহ
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
খয়রাশোলে শাহর মুখে হুমায়ুনের বাবরি মসজিদ, কী বললেন?
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
ভোটের বাংলায় কুমোরটুলির মহিলা মৃৎশিল্পীরা কী চাইছেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?
আজ রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কোথায় কোথায় যাবেন?