Bigg Boss Bangla: ‘বলিদান…’, নন্দিনী OUT হওয়ার খবর ছড়াতেই যা বললেন নন্দিনীর বাবা
Nandini Dutta Big Boss Bangla: নন্দিনীর একের পর এক চরম পদক্ষেপে ক্ষুব্ধ ছিলেন দর্শকদের একাংশ। 'দাদার দরবার'-এ তাঁর এভিকশন নিয়ে জোর আলোচনা চলায় এবং সোশাল মিডিয়ার ট্রেন্ড বিরুদ্ধে যাওয়ায় চলতি সপ্তাহেই তাঁর বাদ পড়ার খবর ছড়ায়। আর এই গুঞ্জনের মাঝেই মেয়ের পাশে দাঁড়িয়ে ফেসবুকে এক আবেগঘন পোস্ট করলেন নন্দিনীর বাবা সন্দীপ দত্ত।

‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র চলতি সিজনের সবচেয়ে চর্চিত ও বিতর্কিত প্রতিযোগী নন্দিনী দত্তের ঘর ছাড়ার জল্পনায় এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। একের পর এক বিবাদে জড়িয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে ভিউয়ারদের রোষের মুখে পড়েছিলেন তিনি। রাজবীর দে-র সঙ্গে মাখোমাখো প্রেম ও পরবর্তীতে তাঁকে মারধর করা থেকে শুরু করে প্রতিযোগী সৃজলাকে ঘোড়া থেকে ফেলে দেওয়া— নন্দিনীর একের পর এক চরম পদক্ষেপে ক্ষুব্ধ ছিলেন দর্শকদের একাংশ। ‘দাদার দরবার’-এ তাঁর এভিকশন নিয়ে জোর আলোচনা চলায় এবং সোশাল মিডিয়ার ট্রেন্ড বিরুদ্ধে যাওয়ায় চলতি সপ্তাহেই তাঁর বাদ পড়ার খবর ছড়ায়। আর এই গুঞ্জনের মাঝেই মেয়ের পাশে দাঁড়িয়ে ফেসবুকে এক আবেগঘন পোস্ট করলেন নন্দিনীর বাবা সন্দীপ দত্ত। নন্দিনীর বাবার পোস্টে ইঙ্গিত, নন্দিনী ও রাজবীরের প্রেমেরও।
কী লিখলেন নন্দিনীর বাবা?
নন্দিনী বিগ বসের ঘর থেকে বাদ পড়তে চলেছেন— এই খবর ছড়িয়ে পড়তেই ফেসবুকে রহস্যময় এক বার্তা শেয়ার করেন সন্দীপ দত্ত। তিনি লেখেন, “ভালোবাসলে বলিদান দিতেই হবে…।” তাঁর এই স্বল্প কথার পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। অনুরাগীদের মতে, শোয়ের স্বার্থে বা রাজবীরের সঙ্গে সম্পর্কের সমীকরণে নন্দিনী যেভাবে নিজের সেরাটা দিয়েও ট্রোলের শিকার হয়েছেন, তা নিয়েই ক্ষোভ ও সহানুভূতি প্রকাশ করেছেন তাঁর বাবা।
উল্লেখ্য, বিগ বসের ঘরে নন্দিনী ও রাজবীর দে-র সমীকরণ নিয়ে শোর শুরু থেকেই চর্চার শেষ ছিল না। প্রথম থেকেই এই প্রেমকাহিনিতে সায় ছিল নন্দিনীর বাবা সন্দীপ দত্ত ও তাঁর মায়ের। এমনকী, রাজবীরকে হবু জামাই হিসেবে মেনে নিতেও বিন্দুমাত্র দ্বিধা করেননি তাঁরা। বিতর্ক ও ঝগড়াঝাঁটি সত্ত্বেও রাজবীরের প্রতি নন্দিনীর টান এবং পারিবারিক সমর্থন বজায় থেকেছে।
তবে সোশাল মিডিয়ায় নন্দিনীর আচরণ নিয়ে নেটিজেনদের ক্ষোভ চরম আকার ধারণ করায় ভোটাভুটির ট্রেন্ডে তিনি পিছিয়ে পড়েন বলে জানা যাচ্ছে। রাজবীরকে মারধর বা সৃজলার সঙ্গে বিবাদের খেসারত হিসেবেই কি বিগ বস থেকে বাদ পড়তে হবে নন্দিনীকে, নাকি বাবার এই ‘বলিদান’-এর বার্তায় লুকিয়ে রয়েছে অন্য কোনও নাটকের ইঙ্গিত— তা স্পষ্ট হবে আগামী পর্বেই।
