AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Neena Gupta: ‘আপনি এটা পরেন? এর থেকে না পরা ভালো’, মেয়েদের পোশাক নিয়ে দর্জির মন্তব্যেই চটলেন নীনা গুপ্তা

Bollywood News: মেয়েরা ঠিক কী পোশাক পরবেন, তা ঠিক করে দেওয়ার অধিকার কার রয়েছে? সমাজ ও মেয়েদের স্বাধীনতা নিয়ে চাঁচাছোলা ভাষায় মুখ খুললেন বলি অভিনেত্রী নীনা গুপ্তা। ঠিক কী বলেছেন তিনি?

Neena Gupta: ‘আপনি এটা পরেন? এর থেকে না পরা ভালো’, মেয়েদের পোশাক নিয়ে দর্জির মন্তব্যেই চটলেন নীনা গুপ্তা
কী বলেছেন অভিনেত্রী?
| Updated on: Sep 09, 2026 | 8:54 AM
Share

নীনা গুপ্তা (Neena Gupta) বরাবরই চাঁচাছোলা কথা বলতে ভালোবাসেন। মনে যা আসে, মুখের ওপর বলে দিতে কখনও পিছপা হন না। এবার মেয়েদের পোশাক নিয়ে সমাজের নাক গলানোর অভ্যাস নিয়ে সোজাসাপ্টা কথা বললেন এই বর্ষীয়ান অভিনেত্রী। সম্প্রতি একটি বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে নেটদুনিয়ায় জোর তরজা শুরু হয়েছিল। সেই বিতর্কের আঁচ থামতে না থামতেই নিজের আসন্ন সিরিজ ‘চুম্বক’-এর প্রচারে এসে এই বিষয়ে মুখ খুললেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, মেয়েদের পোশাকের স্বাধীনতা নিয়ে সমাজের মানসিকতা সহজে বদলানোর নয়।

সমাজের এই ছুৎমার্গ নিয়ে অভিনেত্রী বলেন, “আমার মনে হয় এটা এমনই থাকবে। এটা বদলাবে না, একেবারেই না। আমার কথাটা মিলিয়ে নেবেন। কারণ আমাদের সমাজটাই এমন। আজও আসলে কিছুই বদলায়নি। যা একটু পরিবর্তন হয়েছে, তা স্রেফ কয়েক শতাংশ মাত্র। একটাই যা বদল এসেছে, তা হল মেয়েরা এখন উপার্জন করতে শুরু করেছে।” তিনি মনে করেন, মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করছেন বলেই সামান্য যা বদল দেখা যাচ্ছে, কিন্তু তাদের পছন্দকে সমাজ আজও মন থেকে মানতে শেখেনি।

তবে কি এই পরিস্থিতি থেকে বেরনোর কোনও রাস্তা নেই? এই প্রসঙ্গে নীনা বলেন, “আমরা কেবল একটাই কাজ করতে পারি। আমাদের ছেলেদের ভালো শিক্ষা দিতে পারি। তাদের মেয়েদের সম্মান করতে শেখাতে পারি। এটাই একমাত্র পথ। হয়তো এক, দুই, তিন বা চার প্রজন্ম পরে গিয়ে কিছুটা বদল আসতে পারে।”

এরপরই মেয়েদের পোশাক নিয়ে অযাচিত খবরদারি করার প্রবণতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন, “কে কাকে বলতে যাবে?” এই নিয়ে নিজের এক বান্ধবীর সত্যি অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, “আমার এক বান্ধবী রয়েছে, এটা একদম সত্যি ঘটনা। সে একবার দর্জির কাছে গিয়ে প্রায় ১০-১১ ইঞ্চি ডিপ নেকলাইনের একটি স্প্যাগেটি-স্ট্র্যাপ ব্লাউজ বানাতে বলেছিল। আর শুনে সেই দর্জি তাকে সটান বলে বসে, ‘আপনি এটা পরেন? এমন ব্লাউজ কিন্তু পরবেন না।’ ভাবুন, একজন দর্জি তাকে বলে দিচ্ছে তার কী পরা উচিত!” আড্ডায় উপস্থিত অভিনেত্রী সন্দীপা ধরও সহমত প্রকাশ করে জানান, একজন পুরুষ এভাবে কথা বলার সাহস পান সমাজের কায়েমি মানসিকতার জোরেই।

শুধু বড় বড় শহরের আলো-ঝলমলে পরিবেশের দিকে তাকালে চলবে না বলেও মনে করিয়ে দেন অভিনেত্রী। তিনি সওয়াল করেন, “আমরা কি শুধু বড় শহরগুলোর হিসেবেই এই শতাংশের হিসেব কষছি?” দেশের শিকড়ের ছবিটা আজও কতটা থমকে রয়েছে, তা বোঝাতে তিনি নিজের বাবার ফেলে আসা স্মৃতি টেনে বলেন, “আমার বাবার বাড়ি যেখানে, সেই সীতারাম বাজারে আজও মেয়েদের ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখতে হয়। সেখানে সবকিছু এখনও আগের মতোই রয়ে গিয়েছে।”

দিনশেষে নীনার বার্তা খুব পরিষ্কার, পোশাকের লড়াইটা আসলে মেয়েদের প্রাপ্য সম্মান ও সমানাধিকারের লড়াই। উল্লেখ্য, আতিশ কাপাডিয়া পরিচালিত পারিবারিক কমেডি সিরিজ ‘চুম্বক’-এ খুব শিগগিরই দেখা যাবে নীনা গুপ্তাকে। আগামী ১০ সেপ্টেম্বর একটি জনপ্রিয় ওটিটি মাধ্যমে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ