AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অন্তর্বাস পরে ফটোশুট নুসরতের, ছবি দেখতেই সমালোচকের প্রশ্ন…

Nusrat Jahan: একটু ছুটি পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন তাঁরা। কথা হচ্ছে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের। এই মুহূর্তে তাঁরা ছুটি কাটাচ্ছেন থাইল্যান্ডের কোনও এক বিচে। সেখান থেকে নানা ধরনের ছবি পোস্ট করেই চলেছেন নায়িকা। কখনও বিচের ধারে খাবার খাচ্ছেন। কখনও আবার ছুটি কাটাচ্ছেন। কখনও আবার বিশেষ ফটোশুটও করছেন। সম্প্রতি নায়িকার একটি ছবি এসেছে প্রকাশ্যে।

অন্তর্বাস পরে ফটোশুট নুসরতের, ছবি দেখতেই সমালোচকের প্রশ্ন...
| Edited By: | Updated on: Sep 24, 2024 | 2:21 PM
Share

একটু ছুটি পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন তাঁরা। কথা হচ্ছে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের। এই মুহূর্তে তাঁরা ছুটি কাটাচ্ছেন থাইল্যান্ডের কোনও এক বিচে। সেখান থেকে নানা ধরনের ছবি পোস্ট করেই চলেছেন নায়িকা। কখনও বিচের ধারে খাবার খাচ্ছেন। কখনও আবার ছুটি কাটাচ্ছেন। কখনও আবার বিশেষ ফটোশুটও করছেন। সম্প্রতি নায়িকার একটি ছবি এসেছে প্রকাশ্যে। যেখানে দেখা যাচ্ছে নুসরতের পরনে রয়েছে হালকা ক্রিম রঙের একটি অন্তর্বাস এবং জিন্সের হটপ্যান্ট। একটি পাথরে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ব্যস সেই ছবি দেখার পরেই শুরু সমালোচনা। যে যেমন খুশি মন্তব্য করছেন। এক জন লিখেছেন, “শেষে তোমার ছেলে বড় হয়ে এই সব ছবি দেখবে। ” আবার কেউ লিখেছেন, “আপনার কি সত্যিই অস্বস্তিবোধ হয় না এমন ছবি পোস্ট করতে?” না কাউকে কোনও উত্তর দেননি নায়িকা।

উল্লেখ্য, কিছু দিন আগে নায়িকার শরীরের স্ট্রেচমার্ক নিয়েও কম সমালোচনা হয়নি। কেউ লিখেছেন, “আপনার ঠোঁটটা পুরো হাঁসের মতো।” আবার কারও মন্তব্য, “ছবি দেখে তো মনে হচ্ছে আপনি অপুষ্টিতে ভুগছেন। ” আবার কারও মন্তব্য, “একটু খাওয়া দাওয়া করুন এত রোগা দেখতে ভাল লাগে না।” শুধু এই মন্তব্য নয় কেউ কেউ অশালীন মন্তব্য করতেও ছাড়েননি নেটিজেনরা। তবে কাউকে কোনও উত্তর দেননি নায়িকা। নিজের মতো ছবি পোস্ট করেই চলেছেন নুসরত। কোনও দিনই কারও কথায় গুরুত্ব দেন না তিনি। এর আগেও অনেক বার বিতর্কের মুখে পড়তে হয়েছে নুসরতকে। উল্লেখ্য, আগের তুলনায় অভিনেত্রীর ছবির পরিমাণও কমেছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘সেন্টিমেন্টাল’ ছবিতে। সঙ্গী যশ দাশগুপ্তর সঙ্গে মিলে একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি। নুসরতকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় সবাই।

Follow Us
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে