AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঈশ্বর একজনই, কেবল তাঁর নাম আলাদা’! তৈমুর-জেহকে ধর্মের কোন পাঠ দিচ্ছেন সইফ আলি খান?

Saif Ali Khan on religion: ধর্ম নিয়ে দুই সন্তান তৈমুর ও জেহর সঙ্গে খোলামেলা কথা বলতেই ভালেবাসেন সইফ আলি খান। ঈশ্বর এক, নাম আলাদা, সন্তানদের ঠিক কী শেখাচ্ছেন বলিউড নবাব? জানুন বিস্তারিত।

‘ঈশ্বর একজনই, কেবল তাঁর নাম আলাদা’! তৈমুর-জেহকে ধর্মের কোন পাঠ দিচ্ছেন সইফ আলি খান?
কী বলেছেন অভিনেতা?
| Updated on: Jun 29, 2026 | 8:49 AM
Share

বলিউড অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan) বরাবরই নিজের স্পষ্ট ভাবমূর্তির জন্য পরিচিত। করিনা কাপুর খানের সঙ্গে তাঁর আন্তঃধর্মীয় বিয়ে থেকে শুরু করে দুই ছেলে তৈমুর ও জেহকে বড় করে তোলা, নবাব পরিবারের অন্দরমহলের গল্প নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পারিবারিক জীবনের সংবেদনশীল দিক নিয়ে মুখ খুললেন অভিনেতা। দুই খুদে সন্তান তৈমুর এবং জেহর সঙ্গে ধর্ম নিয়ে প্রায়ই আলোচনা করেন তিনি। আর সেই আলোচনার মূল মন্ত্রটি হল, ‘ঈশ্বর একজনই, কেবল তাঁর নাম আলাদা’।

লন্ডনের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সইফ জানান, সন্তানদের সঙ্গে ধর্ম নিয়ে কথা বলতে তিনি ভীষণ ভালোবাসেন। অভিনেতা অকপটে স্বীকার করেছেন যে তিনি নিজে হয়তো খুব একটা ধর্মানুরাগী মানুষ নন। তবে তাঁর মা তাঁকে যে শিক্ষা দিয়েছিলেন, সেটাই তিনি নিজের সন্তানদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। সইফের কথায়, “আমার মা আমাকে শিখিয়েছিলেন, আর আমি সন্তানদের শেখাচ্ছি যে ঈশ্বর এক এবং তাঁর অনেক নাম। বিষয়টা খুবই সাধারণ। তুমি আলাদা আলাদা জায়গায় তাঁর উপাসনা করতেই পারো। তবে মূল কথা হল, তোমার ধর্ম যদি অন্য মানুষের প্রতি ভালোবাসা এবং ক্ষমাশীলতা শেখায়, তবে সেটাই আসল।”

নিজের শৈশবের স্মৃতি রোমন্থন করে সইফ জানান, তাঁর বড় হয়ে ওঠা অনেকটাই খ্রিস্টান পরিবেশের মধ্যে। চার্চ ও চ্যাপেলের আবহে বড় হয়েছেন তিনি। হাসতে হাসতে অভিনেতা মনে করিয়ে দেন, ছোটবেলায় চ্যাপেল ফাঁকি দেওয়ার জন্য তিনি নিজেকে অন্য ধর্মের বলে দাবি করেছিলেন, যার ফলে স্কুল কর্তৃপক্ষ এক মৌলবী সাহেবকে ডেকে এনেছিলেন তাঁর সঙ্গে কথা বলার জন্য। তবে শৈশবে সব ধর্মের প্রার্থনাই চলত সমান তালে। সেই কারণেই এখন তাঁদের বাড়িতে দিওয়ালির মতোই সমান উৎসাহে ক্রিসমাসও উদযাপিত হয়।

৯ বছরের তৈমুরের বুদ্ধিমত্তা নিয়েও গর্ব প্রকাশ করেন বলিউডের ‘ছোটে নবাব’। সম্প্রতি তিনি তৈমুরকে জিজ্ঞাসা করেছিলেন, ধর্ম (Religion) এবং পদ্ধতির (Methodology) মধ্যে তফাত কী? তৈমুরের ঝটপট উত্তর ছিল, “ধর্মে আমরা প্রার্থনা করি, পদ্ধতিতে করি না।” ছেলের এমন পরিণত উত্তর বাবাকে রীতিমতো মুগ্ধ করেছে। করিনা কাপুর ও সাইফ দুজনেই আধ্যাত্মিক ও উদার মানসিকতায় বিশ্বাসী, আর সেই মুক্ত চিন্তার আবহেই বড় হচ্ছে বলিউডের এই জনপ্রিয় স্টার-কিডরা।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১