AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kirti Kulhari-OTT: ‘হিউম্যান’-এর পর ওয়েব সিরিজ়ে কাজ করা ছাড়ছেন কীর্তি কুলহারি

তিনি বলেছেন, "আর ওয়েব সিরিজ় নয়, ২০২২ সালে ব্রেক নিতে চাই। সিনেমায় কাজ করতেই আমি বেশি আগ্রহী।"

Kirti Kulhari-OTT: 'হিউম্যান'-এর পর ওয়েব সিরিজ়ে কাজ করা ছাড়ছেন কীর্তি কুলহারি
'হিউম্যান'-এ কীর্তি কুলহারি।
| Edited By: | Updated on: Jan 13, 2022 | 5:50 PM
Share

১৪ জানুয়ারি, অর্থাৎ আগামী শুক্রবার থেকে স্ট্রিম করতে শুরু করবে ‘হিউম্যান’ ওয়েব সিরিজ়টি। ড্রাগসের হিউম্যান ট্রায়াল নিয়ে গল্প। চিকিৎসা জগতের অনেক অজানা দিককেও তুলে ধরবে এই ওয়েব সিরিজ়। সেখানে দু’জন দুর্দান্ত চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ ও কীর্তি কুলহারি। সিরিজ়ের স্ট্রিমিংয়ের আগে আউটলুককে দেওয়া একটি সাক্ষাৎকারে কীর্তি বলেছেন, ‘হিউম্যান’-এর পর ওয়েব সিরিজ়ে অভিনয় থেকে বিরতি নেবেন তিনি। ২০২২ সালে তাঁর কী কী কাজ আসতে চলেছে তাই নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। বলেছেন, “আর ওয়েব সিরিজ় নয়, ২০২২ সালে ব্রেক নিতে চাই। সিনেমায় কাজ করতেই আমি বেশি আগ্রহী।”

নিউজ় ১৮কে দেওয়া সাক্ষাৎকারে কীর্তি বলেছেন, “ওয়েব সিরিজ়ের শুটিং করতে অনেকটাই সময় লাগে। মনে হয় ৫টা ছবির শুটিং করলাম। আমি দারুণ কিছু ওয়েব সিরিজ়ে কাজ করেছি। সেই সিরিজ় সামাজিক বার্তাও বহন করেছে। দর্শকেরও ভাল লেগেছে। কিন্তু ২০২২ সালে আমি কেবলই ছবিতে মন দিতে চাই। ফলে ওয়েব সিরিজ় থেকে কিছুদিনের বিরতি চাই। কিন্তু দারুণ কোনও ওয়েব সিরিজ়ের অফার এলে অবশ্যই ভেবে দেখব।”

২০২১ সালে দুটি ছবিতে কাজ করেছেন কীর্তি। একটি ‘দ্যা গার্ল অন দ্যা ট্রেন’ ও ‘শাদিস্তান’। দুটি ছবি ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেয়েছিল।

‘হিউম্যান’-এ নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে কীর্তি বলেছেন, “চারদিকে অনেককিছু খারাপ ঘটতে থাকে। সেখানে দাঁড়িয়ে থেকে আমি কি আমার চরিত্রকে ভাল বলতে পারি? সেও তো একজন ডাক্তার।” এর বাইরে আগে থেকে আর কিছু বলতে চাননি কৃতি। না হলে সিরিজ়টি দেখার আনন্দ মাটি হয়ে যেতে পারে।

আরও পড়ুন: Sushant Singh Rajput-Kriti Sanon: ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে ব্যর্থতা আলোচনা করেছিলেন সুশান্ত-কৃতি; স্বীকারোক্তি নায়িকার

Follow Us