AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘গলা ধরবে না তো!’, বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কী করলেন রচনা?

Rachana: চারিদিকে শুধু জল। বন্যায় খুবই খারাপ অবস্থা হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনী,মিলনগর গ্রাম। পুরো এলাকা পরিদর্শনে গিয়েছিলেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দোপাধ্য়ায়। মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। এ দিন গোটা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের কথা শুনলেন। শুধু তাই নয় সেখান থেকে ফেরার পথে আবার দেখে শুনে ওল কেনেন তিনি।

'গলা ধরবে না তো!', বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে কী করলেন রচনা?
| Edited By: | Updated on: Sep 25, 2024 | 4:19 PM
Share

চারিদিকে শুধু জল। বন্যায় খুবই খারাপ অবস্থা হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনী,মিলনগর গ্রাম। পুরো এলাকা পরিদর্শনে গিয়েছিলেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দোপাধ্য়ায়। মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। এ দিন গোটা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের কথা শুনলেন। শুধু তাই নয় সেখান থেকে ফেরার পথে আবার দেখে শুনে ওল কেনেন তিনি। এ দিন সাংসদকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সাংসদ বলেন,”তিনমাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গেছি সেই যায়গা তলিয়ে গেছে।কয়েকটি বাড়ি রাস্তাও গঙ্গায় মিশে গেছে।খুবই খারাপ অবস্থা।এলাকার মানুষকে ত্রান দিয়েছি।গঙ্গা ভাঙন রোধ একটা বড় ব্যাপার।আমি লোকসভায় বলেছি।আবারও বলব।কেন্দ্রের সাহায্য ছাড়া হবে না।ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে।এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছু করেননি।আমি চেষ্টা করছি।”

পরিস্থিতি পরিদর্শন করে ফেরার পথে চাষীর থেকে ওলও কেনেন। কয়েক মাস আগে ভোটের প্রচারে তাঁকে দেখা গিয়েছিল চূঁচূড়া বাজার থেকে সবজি কিনতে। সে সময় তিনি বলেছিলেন, “আমি বাজার করতে ভালোবাসি। বাড়ি থাকলে বাজারটা নিজেই করি। তবে রান্নাটা মাসিই করেন।” তিনি যে মাছ কিনতেও ভালবাসেন সে কথাও বলেছিলেন রচনা। এ দিন বন্যা পরিস্থিতি পরিদর্শনে বেড়িয়েও ওল দেখে দাঁড়িয়ে পড়লেন সাংসদ তথা অভিনেত্রী। বলাগড়ের মিলনগড় থেকে জিরাট আসার পথে চাষীদের কাছ থেকে ওল কেনেন রচনা। তিনি বলেন, “গলা ধরবে না তো, এত ওল কী হবে? একটাই যথেষ্ট। টাকা দিয়ে দাও। এখানে অনেক ওলের চাষ হচ্ছে ,বাড়িতে নিয়ে যাব। বাড়িতে এ সব অনেক খাই।”

Follow Us