AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ-শুভশ্রীর জমজমাট সরস্বতী পুজো, অতিথিদের জন্য মেনুতে ছিল কী কী?

Saraswati Puja: প্রতিবারই রাজ-শুভশ্রীর এই সরস্বতী পুজোয় হাজির হন টলি তারকারা। এবারও তার ব্যতিক্রম হল না। হালকা হলুদ রঙের শাড়িতে নজর কাড়লেন কৌশানি মুখোপাধ্যায়। রাজ-শুভশ্রীর সঙ্গেই অঞ্জলি দিলেন তিনি। হাজির হয়েছিলেন টেলিপাড়ার সদ্য বিবাহিত জুটি আদৃত ও কৌশাম্বিও।

রাজ-শুভশ্রীর জমজমাট সরস্বতী পুজো, অতিথিদের জন্য মেনুতে ছিল কী কী?
| Edited By: | Updated on: Feb 02, 2025 | 6:19 PM
Share

প্রতিবারের মতো এবারও নিজের প্রযোজনা সংস্থার অফিসে জমজমাট ভাবে বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সকাল সকালই সেজেগুজে প্রযোজনা সংস্থার অফিসে পৌঁছে গিয়েছিলেন টলিউডের প্রিয় দম্পতি। শুভশ্রীর পরনে আকাশনীল শাড়ি এবং রাজ পরেছিলেন নীল রঙের পাঞ্জাবি। অফিসেই অঞ্জলি দিলেন রাজ-শুভশ্রী।

প্রতিবারই রাজ-শুভশ্রীর এই সরস্বতী পুজোয় হাজির হন টলি তারকারা। এবারও তার ব্যতিক্রম হল না। হালকা হলুদ রঙের শাড়িতে নজর কাড়লেন কৌশানি মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন বনি সেনগুপ্তও। এসেছিলেন আবির চট্টোপাধ্যায়ও। রাজ-শুভশ্রীর সঙ্গেই অঞ্জলি দিলেন তিনি। হাজির হয়েছিলেন টেলিপাড়ার সদ্য বিবাহিত জুটি আদৃত ও কৌশাম্বিও।

আড্ডা, হইচইয়ের মধ্যে দিয়েই এবারের সরস্বতী পুজো পালন করলেন রাজ শুভশ্রী। তবে অতিথি আপায়্যাণেও কোনও ত্রুটি রাখেননি এই তারকা দম্পতি। পুজো শেষে মধ্যাহ্ন ভোজনে এলাহি ব্যবস্থা।

কী কী ছিল মেনুতে?

রাজ-শুভশ্রীর সরস্বতী পুজোর মধ্যাহ্ন ভোজনের মেনুতে ছিল, কচুরি, ছোলার ডাল, খিচুড়ি, লাবড়া, আলুর দম,কুলের চাটনি, মিষ্টি। বাঙালির যেকোনও পুজোর সঙ্গে যে পেটপুজো মাস্ট, তা ফের বুঝিয়ে দিলেন রাজ-শুভশ্রী।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?