AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গুরুতর অসুস্থ রাজা সেন, ভর্তি হাসপাতালে, কী হয়েছে পরিচালকের?

পরিচালকের এই দীর্ঘ শারীরিক লড়াইয়ের সূত্রপাত ঘটেছিল বেশ কয়েক বছর আগে। জানা যায়, ‘মায়া মৃদঙ্গ’ ছবির শুটিং চলার সময়ে আচমকাই সেট থেকে পড়ে গিয়ে কোমরে মারাত্মক চোট পান তিনি। সেই সময়ে আঘাতটি বিশেষ গুরুত্ব পাননি; কিন্তু পরবর্তীতে তার মাশুল গুনতে শুরু করেন।

গুরুতর অসুস্থ রাজা সেন, ভর্তি হাসপাতালে, কী হয়েছে পরিচালকের?
| Updated on: Aug 14, 2026 | 6:36 PM
Share

গুরুতর অসুস্থ টলিউডের প্রবীণ ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজা সেন। শারীরিক অবস্থা চরম আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বয়সের ভারে এবং বেশ কিছু শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরেই কাবু ছিলেন তিনি। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি ঘটলে ভেন্টিলেশন সাপোর্টে রাখতে বাধ্য হন চিকিৎসকেরা।

পরিচালকের এই দীর্ঘ শারীরিক লড়াইয়ের সূত্রপাত ঘটেছিল বেশ কয়েক বছর আগে। জানা যায়, ‘মায়া মৃদঙ্গ’ ছবির শুটিং চলার সময়ে আচমকাই সেট থেকে পড়ে গিয়ে কোমরে মারাত্মক চোট পান তিনি। সেই সময়ে আঘাতটি বিশেষ গুরুত্ব পাননি; কিন্তু পরবর্তীতে তার মাশুল গুনতে শুরু করেন। গত ছয়-সাত বছর ধরে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে তীব্র কষ্টে পড়তে হত তাঁকে।

চলতি বছরের গোড়াতেই হঠাৎ করে তাঁর শরীরের নিম্নাংশ অবশ হয়ে যেতে শুরু করে। তড়িঘড়ি চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলে ধরা পড়ে জটিল স্নায়ুর সমস্যা। গত ফেব্রুয়ারি মাসে তাঁর কোমর ও মেরুদণ্ডের মাঝের অংশে একটি বড় অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর কিছুদিনের জন্য সুস্থতার আলো দেখা গেলেও, বছর ঘোরার আগেই ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে তাঁর পরিবার এবং সিনেপাড়ার অন্দরে। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান এই পরিচালক।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ