AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রণবীরের তোয়ালে নাচ নকল! দেখে কী কান্ড ঘটিয়েছিলেন ঋষি কাপুর?

সেই বছরের স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা নবাগতর ট্রফিটা বগলদাবা করেছিলেন রণবীর। সঙ্গে ছিলেন ‘ওম শান্তি ওম’-এর জন্য সেরা হওয়া দীপিকা পাড়ুকোন। কিন্তু পুরস্কার বিতরণীর চেয়েও ওইদিন বেশি শোরগোল পড়ে গিয়েছিল অন্য এক কারণে। অনুষ্ঠানের কাণ্ডারি বা সঞ্চালক ছিলেন পরিচালক সাজিদ খান।

রণবীরের তোয়ালে নাচ নকল! দেখে কী কান্ড ঘটিয়েছিলেন ঋষি কাপুর?
| Updated on: Mar 23, 2026 | 7:03 PM
Share

পুরো বলিউড এখন চাতক পাখির মতো তাকিয়ে ৫ এপ্রিলের দিকে। ওইদিন মায়ানগরীতে বসতে চলেছে ‘চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬’-এর জমজমাট আসর। তবে নতুন বছরের ধামাকা দেখার আগে চলুন একটু টাইম মেশিনে চড়ে ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সময়টা ২০০৮ সাল। বি-টাউনের রূপালি পর্দায় তখন এক চকোলেট বয়-এর এন্ট্রি হয়েছে, নাম তাঁর রণবীর কাপুর। প্রথম ছবি ‘সাওয়ারিয়া’ দিয়েই তিনি তখন কোটি কোটি তরুণীর হার্টথ্রব। আর সেই ছবির ‘জব সে তেরে নয়না’ গানে রণবীরের সেই আইকনিক ‘তোয়ালে নাচ’ দেখেননি এমন মানুষ মেলা ভার।

সেই বছরের স্ক্রিন অ্যাওয়ার্ডসের মঞ্চে সেরা নবাগতর ট্রফিটা বগলদাবা করেছিলেন রণবীর। সঙ্গে ছিলেন ‘ওম শান্তি ওম’-এর জন্য সেরা হওয়া দীপিকা পাড়ুকোন। কিন্তু পুরস্কার বিতরণীর চেয়েও ওইদিন বেশি শোরগোল পড়ে গিয়েছিল অন্য এক কারণে। অনুষ্ঠানের কাণ্ডারি বা সঞ্চালক ছিলেন পরিচালক সাজিদ খান। সাজিদ ঠিক করলেন রণবীরকে এক ‘ভয়ংকর’ মজাদার কায়দায় ট্রিব্যুট দেবেন। যেই ভাবা সেই কাজ!

হঠাৎই মঞ্চে রণবীরের সেই বিখ্যাত তোয়ালে নাচের স্টেপগুলো নকল করতে শুরু করেন সাজিদ। তবে সেটা নিছক নাচ ছিল না, ছিল যাকে বলে চরম হাসির রোল উঠেছিল মঞ্চে। সাজিদের ওই গোলগাল চেহারায় রণবীরের আদব-কায়দা আর অদ্ভুত সব অঙ্গভঙ্গি দেখে হাসিতে লুটিয়ে পড়ার জোগাড় হয়েছিল দর্শকদের। সামনের সারিতে বসা রণবীরের বাবা ঋষি কাপুর আর মা নীতু সিং তো হেসেই খুন! নিজের ছেলেকে নিয়ে এমন সপাটে রসিকতা দেখে ঋষি কাপুর এতটাই মজা পেয়েছিলেন যে, অনুষ্ঠান শেষে তিনি আলাদা করে সাজিদকে গিয়ে পিঠ চাপড়ে ধন্যবাদ জানিয়ে আসেন।

আসলে বলিউডের অ্যাওয়ার্ড শো মানেই তো এমন সব হুল্লোড় আর মন ভালো করা ম্যাজিক। কখনও মঞ্চে রণবীর-দীপিকার রসায়ন, আবার কখনও সাজিদ খানের মতো কারও এমন পাগলামি— এই নিয়েই তো জমে ওঠে সিনে-দুনিয়ার উৎসব। ২০২৬-এর এই নতুন মঞ্চে এবার কোন তারকা কী করেন, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন অগনিত দর্শক।

Follow Us
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম থাকবে?
সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম থাকবে?
RG Kar-এর ট্রমা কেয়ারে ভর্তি রোগী, বাইরের শৌচাগারের যেতে হবে কেন?
RG Kar-এর ট্রমা কেয়ারে ভর্তি রোগী, বাইরের শৌচাগারের যেতে হবে কেন?
'লোডশেডিং করে দিতে পারে...' ভোট দিয়ে কী করতে বললেন মমতা?
'লোডশেডিং করে দিতে পারে...' ভোট দিয়ে কী করতে বললেন মমতা?
'২৯৩টি আসন দেখবেন মমতা', বাকি একটি আসন তৃণমূলের কারা দেখবেন?
'২৯৩টি আসন দেখবেন মমতা', বাকি একটি আসন তৃণমূলের কারা দেখবেন?