AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EC: গাড়ি বা বাস নিলে এবার ভাড়া কত লাগবে? এবার কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিল পরিবহন দফতর

EC: নির্বাচন কমিশন থেকে বারবার পরিবহন দফতরের কাছে গাড়ি পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। এদিকে বেসরকারি রুটের বাস মালিকরা জানিয়ে দিয়েছিলেন, ভাড়া না বাড়ানো হলে তারা তাদের নিজেদের গাড়ি ছাড়বেন না। দফায় দফায় বৈঠকের পর এবার নির্দিষ্ট করে ভাড়া বৃদ্ধি করে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হল পরিবহন দফতরের তরফে।

EC: গাড়ি বা বাস নিলে এবার ভাড়া কত লাগবে? এবার কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিল পরিবহন দফতর
নির্বাচন কমিশনকে চিঠি পরিবহন দফতরেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 6:34 PM
Share

কলকাতা:  নির্বাচনের জন্য ভাড়ায় নেওয়া বাস বা গাড়ির ভাড়া, এবার নির্দিষ্ট করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিল পরিবহন দফতর। বিগত দিনগুলি তুলনায় অনেকটাই ভাড়া বাড়িয়ে নিজেদের তালিকা নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিলেন পরিবহন দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই চিঠি পাঠানো হল। যেখানে গাড়িগুলির ভাড়া সম্পর্কিত তালিকা, এবং আনুষঙ্গিক একাধিক বিষয় নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে।

ভিন রাজ্যে নির্বাচনে বাস বা কমযাত্রীদের নিয়ে যে বাস চলাচল করে, সেগুলি যে ভাড়ায় নেওয়া হয়, তা পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি। সেই ভাড়া না দেওয়া হলে বেসরকারি রুটের বাসের মালিকরা আর নিজেদের যান দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। যা নিয়ে বিপাকে পড়ে পরিবহন দফতর।

নির্বাচন কমিশন থেকে বারবার পরিবহন দফতরের কাছে গাড়ি পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। এদিকে বেসরকারি রুটের বাস মালিকরা জানিয়ে দিয়েছিলেন, ভাড়া না বাড়ানো হলে তারা তাদের নিজেদের গাড়ি ছাড়বেন না। দফায় দফায় বৈঠকের পর এবার নির্দিষ্ট করে ভাড়া বৃদ্ধি করে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হল পরিবহন দফতরের তরফে।

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক  রাহুল চট্টোপাধ্যায় জানান,  প্রত্যেক বছরই ভোটের সময়ে গাড়ি কিংবা বাস ভাড়া নেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের ভাড়া অনেকটাই কম। আসে বাসের ভাড়া ছিল ২৫৩০। এক কর্মী পেতেন ২৫০টাকা। সেক্ষেত্রে তিনি বলেন, “বাসের ভাড়া ও কর্মীর খোরাকি হিসাবে ১০ শতাংশ বাড়তি দাবি করা হয়েছে। আমরা এর আগে অক্টোবর মাসে পরিবহন দফতরের কাছেও এই বিষয়টি জানিয়েছিলাম। এবার নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে।”

Follow Us
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম থাকবে?
সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম থাকবে?
RG Kar-এর ট্রমা কেয়ারে ভর্তি রোগী, বাইরের শৌচাগারের যেতে হবে কেন?
RG Kar-এর ট্রমা কেয়ারে ভর্তি রোগী, বাইরের শৌচাগারের যেতে হবে কেন?
'লোডশেডিং করে দিতে পারে...' ভোট দিয়ে কী করতে বললেন মমতা?
'লোডশেডিং করে দিতে পারে...' ভোট দিয়ে কী করতে বললেন মমতা?
'২৯৩টি আসন দেখবেন মমতা', বাকি একটি আসন তৃণমূলের কারা দেখবেন?
'২৯৩টি আসন দেখবেন মমতা', বাকি একটি আসন তৃণমূলের কারা দেখবেন?