AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বড়পর্দায় ‘রাম’ রূপে রণবীর, হনুমান জয়ন্তীতেই এল নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর ঝলক

প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটির ভিএফএক্স নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। নীতেশ তিওয়ারি সম্ভবত সেই ভুল থেকে শিক্ষা নিয়েছেন। এই ছবির ভিজ্যুয়াল এফেক্টসের দায়িত্বে রয়েছে আটবার অস্কারজয়ী একটি আন্তর্জাতিক স্টুডিয়ো। ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই ট্রেলারে প্রতিটি ফ্রেম যেন জীবন্ত হয়ে উঠেছে। পাশাপাশি দর্শকের বাড়তি পাওনা এআর রহমান এবং হ্যান্স জিমারের মতো বিশ্ববরেণ্য দুই সঙ্গীত পরিচালকের যুগলবন্দি। তাঁদের তৈরি আবহ সঙ্গীত ছবির গভীরতাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।

বড়পর্দায় ‘রাম’ রূপে রণবীর, হনুমান জয়ন্তীতেই এল নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর ঝলক
| Updated on: Apr 02, 2026 | 12:58 PM
Share

কথা দিয়েছিলেন পরিচালক নীতেশ তিওয়ারি, আর সেই কথা রাখলেন। হনুমান জয়ন্তীর পুণ্য লগ্নেই প্রকাশ্যে এল ভারতীয় সিনেমার অন্যতম প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রথম ঝলক। আর প্রথম লুকেই রামের চরিত্রে রণবীর কাপুরকে দেখে মুগ্ধ অনুরাগীরা। গত কয়েক মাস ধরে এই ছবি নিয়ে যে জল্পনা চলছিল, ট্রেলার মুক্তির পর তা যেন কয়েক গুণ বেড়ে গেল।

প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ ছবিটির ভিএফএক্স নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। নীতেশ তিওয়ারি সম্ভবত সেই ভুল থেকে শিক্ষা নিয়েছেন। এই ছবির ভিজ্যুয়াল এফেক্টসের দায়িত্বে রয়েছে আটবার অস্কারজয়ী একটি আন্তর্জাতিক স্টুডিয়ো। ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই ট্রেলারে প্রতিটি ফ্রেম যেন জীবন্ত হয়ে উঠেছে। পাশাপাশি দর্শকের বাড়তি পাওনা এআর রহমান এবং হ্যান্স জিমারের মতো বিশ্ববরেণ্য দুই সঙ্গীত পরিচালকের যুগলবন্দি। তাঁদের তৈরি আবহ সঙ্গীত ছবির গভীরতাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।

রণবীর কাপুর যখন পর্দার ‘রাম’, তাঁর বিপরীতে ‘সীতা’র ভূমিকায় নজর কেড়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। তবে রাবণ রূপে অভিনেতা যশের উপস্থিতি দর্শকদের সবথেকে বেশি চমকে দিয়েছে। এ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সানি দেওল ও রবি দুবের মতো তারকাদের। স্বামী রণবীরের এই নতুন সফরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্টও।

নেটিজেনদের দাবি, এই ছবির ট্রেলার এক কথায় ‘নিখুঁত’। ‘আদিপুরুষ’-এর ভিএফএক্স নিয়ে যে আক্ষেপ দর্শকদের ছিল, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ তা সুদে-আসলে মিটিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। মহাকাব্যের এই আধুনিক চিত্রায়ন বড়পর্দায় ঠিক কতটা সফল হবে, এখন সেটাই দেখার বিষয়। জল্পনা তো আগেই ছিল, এবার সেই জল্পনাকে পূর্ণতা দিয়ে রণবীর আসছেন জগতের ‘ত্রাতা’ রূপে। প্রথম ঝলক মুক্তির পর ভক্তদের একটাই দাবি— অপেক্ষার অবসান হোক দ্রুত, সিনেমাটি আসুক প্রেক্ষাগৃহে।

Follow Us