AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘গান-টান গেয়ে লাভ নেই বন্ধুরা!’ আচমকা পোস্ট সাহানা বাজপেয়ীর

আচমকাই কি গানবাজনা ছেড়ে তিনি ডিজিটাল দুনিয়ায় ‘কনটেন্ট ক্রিয়েটর’ বা ভ্লগার হওয়ার সিদ্ধান্ত নিলেন? না, তেমনটা একেবারেই নয়। আসলে বর্তমান সময়ে সমাজমাধ্যমে প্রবাসী বাঙালিদের ‘ডেইলি লাইফস্টাইল ভ্লগ’ আর তার ভিউজ-সাবস্ক্রাইবারের রমরমা বাজার দেখে নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি রসাত্মক পোস্ট করেছেন শান্তিনিকেতনের এই চেনা মেয়ে, যিনি বর্তমানে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা।

'গান-টান গেয়ে লাভ নেই বন্ধুরা!' আচমকা পোস্ট সাহানা বাজপেয়ীর
| Updated on: Jul 01, 2026 | 4:33 PM
Share

রবীন্দ্রসঙ্গীতের চিরাচরিত শান্ত সুর হোক কিংবা মাটির গন্ধ মাখা লোকগান— দুই ধারাতেই গায়িকা সাহানা বাজপেয়ীর কণ্ঠের জাদু শ্রোতাদের মন ছুঁয়ে যায়। কিন্তু আচমকাই কি গানবাজনা ছেড়ে তিনি ডিজিটাল দুনিয়ায় ‘কনটেন্ট ক্রিয়েটর’ বা ভ্লগার হওয়ার সিদ্ধান্ত নিলেন? না, তেমনটা একেবারেই নয়। আসলে বর্তমান সময়ে সমাজমাধ্যমে প্রবাসী বাঙালিদের ‘ডেইলি লাইফস্টাইল ভ্লগ’ আর তার ভিউজ-সাবস্ক্রাইবারের রমরমা বাজার দেখে নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি রসাত্মক পোস্ট করেছেন শান্তিনিকেতনের এই চেনা মেয়ে, যিনি বর্তমানে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা।

বিলেতের প্রবাসী বাঙালিদের দৈনন্দিন জীবনযাপনের ব্লগ বানানোর চেনা ট্রেন্ডটিকে সাহানা যেভাবে নিজের স্বভাবসিদ্ধ রসবোধ ও তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরেছেন, তা দেখে হেসেই খুন নেটপাড়া।

নিজের ফেসবুকে সাহানা বাজপেয়ী স্পষ্ট লিখেছেন যে, গান-টান গেয়ে আজকাল আদতে কোনও লাভই নেই! তার চেয়ে মিলিয়ন ভিউজ পাওয়ার জন্য ‘প্রবাসে সাহানার ঘরকন্না’ গোছের ভ্লগ বানানোই ঢের ভালো। ঠিক কেমন হবে সেই ভ্লগের কাল্পনিক স্ক্রিপ্ট? চেনা ভ্লগারদের বাচনভঙ্গি নকল করে সাহানা লেখেন— “’এখানে জানো তো বন্ধুরা’… এইরকম বলে বলে সকালে উঠে হুমদো জ্যাকেট পরে অফিস গেলাম, ঠান্ডা, অন্ধকার, ট্রেন, বাস, মেট্রো, সাহেব বিবিরা কত গোমড়া আর ভাল— তাকিয়ে দেখে না। ‘দেখো বন্ধুরা’ এরম বিচ্ছিরি জামাকাপড় পরে বেরিয়েছি কাজে তাও…”

এমনকী, বিলেতের নামী সুপারমার্কেট ‘সেন্সবেরিস’ -এ কেনাকাটা করার অভিজ্ঞতাও বাদ যায়নি তাঁর এই কাল্পনিক ভ্লগ থেকে। গায়িকা রসিকতা করে বলেন, সেখানে গিয়ে একটা সাধারণ বেগুন কিনতে গেলেও ভ্লগে বলতে হবে— “জানো তো বন্ধুরা, আমাদের টাকায় ১৯০ টাকা!”

ভ্লগিংয়ের পরিকল্পনা তো মনে মনে সাজিয়ে ফেলেছেন, কিন্তু বাস্তবে খামতি যে অনেক! বাড়ি ফিরে রান্না করার ভিডিয়ো দেখাতে গেলেই সাহানার দাবি অনুযায়ী ‘কেস’ খেতে হবে। কারণ তাঁর রান্নার দৌড় নাকি স্রেফ শান্তিনিকেতনের ‘রতনপল্লীর নিমতলার মাঠ’ পর্যন্তই সীমাবদ্ধ!

Sahana Bajpei

আর রান্নার গল্প যদি ঠিকঠাক না জমে, তবে ভ্লগাররা যেভাবে কথা ঘুরিয়ে দর্শকদের অকারণে খুঁচিয়ে মিথ্যে প্রশ্ন তৈরি করেন, সেই চালাকিটাও ধরতে ভোলেননি সাহানা। তিনি লিখেছেন— “তোমরা অনেকেই জানতে চেয়েছো (কেউ জানতে চায়নি!) আমাদের গাড়িটা কী কোম্পানির…”। কিন্তু হায়! এখানেও বড় সমস্যা, কারণ গায়িকার নিজের ভাষাতেই— “গাড়ি নাই কো!”

এমনকী, নিজের ব্লগে একজন ‘আদর্শ সন্তান’ ইমেজ তৈরি করারও কোনও উপায় নেই তাঁর। সাহানা আক্ষেপের সুরে লেখেন, মা-বাবা বিদেশে বেড়াতে এলে তাঁদের নিয়ে যে— ‘কত-যত্নশীল-সন্তান-বাবা-মায়ের-জন্যে-বিলেতেও-ভাতের-হোটেল-খুঁজে-বেড়াই’ গোছের ট্রাভেল ভ্লগ বানাবেন, সেই সুযোগও নেই ওঁর।

সবশেষে একটি সফল লাইফস্টাইল ভ্লগ বানানোর মতো কোনও মোক্ষম ‘উপাদান’ খুঁজে না পেয়ে চরম হতাশায় সাহানা ভগবানের কাছেই আর্জি জানিয়ে বসেন—“ ভ্লগ বানানোর কোনও ইয়েই নাই? ধ্যার! কিসুই নাইকো! ভগবান তোমার কী প্রাণে মায়া নাই?”

সাহানার এই পোস্টটি সোশাল মিডিয়ায় আসতেই কমেন্ট সেকশনে হাসির বন্যা বয়ে গেছে। অনেকেই মন্তব্য করেছেন, “গান ছাড়বেন না প্লিজ, তবে আপনার এই ভ্লগের আইডিয়াটা কিন্তু খাসা!” অন্য একজন আবার রসিকতা করে লিখেছেন, “এই পোস্টটা পড়েই তো একটা মিনি ভ্লগ হয়ে গেল বন্ধুরা!” চেনা সুরের বাইরে সাহানার এই নিখাদ হিউমার এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের