AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS-এর অনুষ্ঠানে সলমন খান, মঞ্চে ভাইজানকে দেখামাত্রই কী বললেন মোহন ভগবত?

সব উৎসবেই সলমন খানের উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে। তবে এবার একেবারে ভিন্ন এক অবতারে দেখা গেল বলিউডের সুলতানকে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শততম বর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হলেন সলমন খান। রণবীর কাপুর বা হেমা মালিনীর মতো তারকারা থাকলেও সলমনকে ঘিরেই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।

RSS-এর অনুষ্ঠানে সলমন খান, মঞ্চে ভাইজানকে দেখামাত্রই কী বললেন মোহন ভগবত?
| Updated on: Feb 09, 2026 | 3:16 PM
Share

বরাবরই তিনি পর্দায় এবং বাস্তব জীবনে ‘সর্বধর্ম সমন্বয়ে’র কথা বলেন। কখনও ইদ তো কখনও গণেশ চতুর্থী— সব উৎসবেই সলমন খানের উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে। তবে এবার একেবারে ভিন্ন এক অবতারে দেখা গেল বলিউডের সুলতানকে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শততম বর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হলেন সলমন খান। রণবীর কাপুর বা হেমা মালিনীর মতো তারকারা থাকলেও সলমনকে ঘিরেই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু।

অনুষ্ঠানে সলমনকে দেখে উপস্থিত অনেকের মধ্যেই উন্মাদনা তৈরি হয়। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত তাঁর ভাষণে সলমনকে এক বিশেষ বার্তা দেন। তিনি বলেন, “তরুণ প্রজন্ম সলমন খানের ফ্যাশন অন্ধের মতো অনুসরণ করে। সলমন করেন বলেই তাঁরা সেই কাজ করেন। ঠিক এভাবেই সলমনের উচিত সামাজিক মূল্যবোধকেও একটি ফ্যাশনে পরিণত করা, যাতে যুবসমাজ ভালো কাজের দিকে উদ্বুদ্ধ হয়।”

এদিন মোহন ভাগবত আরএসএস-এর কর্মপদ্ধতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তাঁর দাবি, গৌতম বুদ্ধের পর ভারতের ইতিহাসে সঙ্ঘের মতো এত বড় প্রচেষ্টা আর দেখা যায়নি। তিনি বলেন, “মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা— বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আজ আরএসএস-এর কাজের ধরণ দেখতে আসছেন এবং প্রশংসা করছেন। আমাদের কাজ শুধু নিজের জন্য নয়, বরং গোটা দেশ ও দশের জন্য। ক্ষমতা বা জনপ্রিয়তার আকাঙ্ক্ষা সঙ্ঘের নেই।”

সলমন খানের এই অনুষ্ঠানে যোগদানকে সহজভাবে দেখছে না রাজনৈতিক মহল। বিশেষ করে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। সঙ্ঘ প্রধানকে নিশানা করে তাঁর প্রশ্ন, “এটি কি মুসলমান বিরোধী রাজনীতির কোনও নতুন চাল? সলমনকে কি কেবল ভিড় টানার জন্য বা বিশেষ কোনও বার্তা দিতে আমন্ত্রণ জানানো হয়েছে?”

যদিও রাজনৈতিক এই তরজার মুখে সলমন খান বা আরএসএস— কোনও পক্ষ থেকেই এখনও নতুন করে কোনও বয়ান দেওয়া হয়নি। তবে লরেন্স বিষ্ণোইয়ের হুমকির জেরে এমনিতেই কড়া নিরাপত্তায় থাকেন সলমন, আর সেই অবস্থাতেই আরএসএস-এর মতো সংগঠনের অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এক গভীর তাৎপর্য বহন করছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

৫৮ লক্ষের মধ্যে একটা রোহিঙ্গাকেও খুঁজে বের করতে পারেনি: কুণাল ঘোষ
৫৮ লক্ষের মধ্যে একটা রোহিঙ্গাকেও খুঁজে বের করতে পারেনি: কুণাল ঘোষ
'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের