West Bengal Election: বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
BJP in West Bengal Election: মালদার মানিকচকে বিজেপির পোস্টার লাগাতে এসে উত্তরপ্রদেশের দুই যুবক এবং স্থানীয় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই তাঁরা পোস্টার লাগাচ্ছিলেন।
মালদার মানিকচকে বিজেপির পোস্টার লাগাতে এসে উত্তরপ্রদেশের দুই যুবক এবং স্থানীয় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই তাঁরা পোস্টার লাগাচ্ছিলেন।
তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে কটাক্ষ করে জানায়, রাজ্যে পোস্টার লাগানোর লোক নেই বলেই উত্তরপ্রদেশ থেকে লোক ভাড়া করতে হচ্ছে। পাল্টা জবাবে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, সব দলই টাকা দিয়ে কাজ করায়, তা হলে উত্তরপ্রদেশের শ্রমিকদের কেন ধরা হল?। তাঁরা সতর্ক করেন যে অন্য রাজ্যে থাকা বাংলার শ্রমিকদের সঙ্গেও এমন হলে পরিস্থিতি জটিল হবে। ধৃতরা অবশ্য পরে জামিন পেয়েছেন।
