AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM on Mamata: ‘মমতা ভালই করেছেন’, মানিক সরকারের মুখে প্রশংসা অস্বস্তি বাড়াচ্ছে আলিমুদ্দিনে!

Manik Sarkar: বলার অপেক্ষা রাখে না, রাজ্যের অন্যতম বিরোধী দল হিসেবে এই বক্তব্যে সিপিএমে কিছুটা হলেও অস্বস্তিতে। বাম নেতা সুজন চক্রবর্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা তো বলিনি উনি খারাপ করেছেন। তবে উনি দেরীতে গিয়েছেন। যখন যাওয়ার প্রয়োজন ছিল, তখন যাননি। প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করেননি।"

CPIM on Mamata: 'মমতা ভালই করেছেন', মানিক সরকারের মুখে প্রশংসা অস্বস্তি বাড়াচ্ছে আলিমুদ্দিনে!
| Updated on: Feb 09, 2026 | 3:05 PM
Share

কলকাতা: ভোটের মুখে জোট নিয়ে অস্বস্তি জারি রয়েছে আলিমুদ্দিনে। সেলিম-হুমায়ুন বৈঠক নিয়ে অস্বস্তি বেড়েছে আগেই। আর এবার সিপিএমের নয়া অস্বস্তির কারণ হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের বর্ষীয়ান নেতা মানিক সরকার। কার্যত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে শোনা গেল মানিক সরকারকে।

সম্প্রতি এসআইআর সংক্রান্ত একটি আবেদন করে, আদালতে নিজেই সওয়াল করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্যোগের প্রশংসা করেছেন মানিক। সেই উদ্যোগকে যে ছোট করা যায় না, সে কথাই বলেছেন তিনি।

সংবাদমাধ্যমের সামনে মানিক সরকার বলেন, “মুখ্যমন্ত্রী মমতা সুপ্রিম কোর্টে কথা বলেছেন। উনি তো মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি অ্যাডভোকেটও। তবে আদালতে সাধারণ নাগরিক হিসেবে কথা বলেছেন। ভালই তো। মূল সমস্যার কথা ৬-৭টি পয়েন্টে তুলে ধরেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দেরী করে ফেলেছেন। আরও আগে যাওয়া উচিৎ ছিল। এই উদ্যোগকে খাটো করে দেখতে চাইছি না। কার্যকরী উদ্যোগ নিয়েছেন। দেখা যাক ভবিষ্যতে কী হয়।”

বলার অপেক্ষা রাখে না, রাজ্যের অন্যতম বিরোধী দল হিসেবে এই বক্তব্যে সিপিএমে কিছুটা হলেও অস্বস্তিতে। বাম নেতা সুজন চক্রবর্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা তো বলিনি উনি খারাপ করেছেন। তবে উনি দেরীতে গিয়েছেন। যখন যাওয়ার প্রয়োজন ছিল, তখন যাননি। প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করেননি। আমরা বলেছি, পুরোটাই নাটকীয় ছিল।” এদিকে, তৃণমূল এই ইস্যুতে সিপিএমকে কটাক্ষ করতে শুরু করেছে। কুণাল ঘোষ বলেন, ‘অন্য সিপিএম নেতাদের মানিক সরকারের কাছ থেকে শেখা উচিৎ।’

৫৮ লক্ষের মধ্যে একটা রোহিঙ্গাকেও খুঁজে বের করতে পারেনি: কুণাল ঘোষ
৫৮ লক্ষের মধ্যে একটা রোহিঙ্গাকেও খুঁজে বের করতে পারেনি: কুণাল ঘোষ
'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
'তৃণমূল আদালতে গিয়ে সমস্যা বাড়িয়েছে', কোন প্রসঙ্গে বললেন সুকান্ত?
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
উচ্চ-মাধ্য়মিক পরীক্ষার্থীদের রাস্তায় ফেলে মার বিধায়কের!
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি, মুখ্যমন্ত্রী এজলাসে থাকবেন?
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
বিজেপির পোস্টার বাংলায় লাগাতে এসে ধৃত যোগীরাজ্য়ের দুই
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
ডেডলাইন পেরিয়ে চলছে শুনানি! বাংলার SIR-এ বিরল চিত্র
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
'পারলে জেলে ঢোকান...', ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি: শওকত
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে 'চাপ'! জ্বলে গেল দোকান
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের
মমতার প্রস্তাবিত রেলপ্রকল্প আটকে রাজ্যেরই কারণে! বড় অভিযোগ রেলের