AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আচমকা নিজের বাংলো খালি করে বেরিয়ে গেলেন সারা আলি খান! কী ঘটল সইফকন্যার জীবনে?

পশ্চিম অন্ধেরির ওল্ড লোখান্ডওয়ালা কমপ্লেক্সের বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে সারার একটি বিশাল বাংলো রয়েছে। প্রায় ৪,৫০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই পেল্লাই বাড়িটিই এবার কচিকাঁচাদের কলকাকলিতে মুখরিত হবে। বলিউড সূত্রের খবর, ‘প্রোডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর হাতে আগামী পাঁচ বছরের জন্য এই বাংলো তুলে দিয়েছেন অভিনেত্রী।

আচমকা নিজের বাংলো খালি করে বেরিয়ে গেলেন সারা আলি খান! কী ঘটল সইফকন্যার জীবনে?
| Updated on: Apr 02, 2026 | 7:44 PM
Share

সারা আলি খান। বলিউডের পর্দা থেকে বেশ কিছুদিন দূরে থাকলেও, খবরের দুনিয়ায় লাইম লাইটে রয়েছেন। তা কেদারনাথ যাত্রা হোক বা সারার প্রেমের খবর। তবে এবার সারা যে কাণ্ডটা ঘটিয়েছেন তা দেখে বাহবা দিচ্ছেন। তা কী করলেন সইফ-অমৃতাকন্যা?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। গ্ল্যামার দুনিয়ার জাঁকজমক আর রাজকীয় মেজাজ ছাপিয়ে বারবার নিজের সাধারণ জীবনযাপন আর আধ্যাত্মিক মনন দিয়ে দর্শকদের মন জয় করেছেন সারা আলি খান। এবার এক অনন্য নজির গড়লেন পতৌদি-কন্যা। অন্ধেরিতে নিজের বিলাসবহুল বাংলোটি শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ভাড়া দিলেন এই অভিনেত্রী। বিনোদন জগতের গণ্ডি পেরিয়ে সামাজিক দায়বদ্ধতার এই পরিচয় দিয়ে ফের চর্চায় সারা।

পশ্চিম অন্ধেরির ওল্ড লোখান্ডওয়ালা কমপ্লেক্সের বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে সারার একটি বিশাল বাংলো রয়েছে। প্রায় ৪,৫০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই পেল্লাই বাড়িটিই এবার কচিকাঁচারা জায়গা করে নেবে। বলিউড সূত্রের খবর, ‘প্রোডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর হাতে আগামী পাঁচ বছরের জন্য এই বাংলো তুলে দিয়েছেন অভিনেত্রী।

প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৭ মার্চ আইনি সইসাবুদের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী পাঁচ বছর এই আবাসনটি একটি মন্টেসরি স্কুল হিসেবে ব্যবহৃত হবে। মুম্বইয়ের মতো শহরে যেখানে আবাসন সমস্যা প্রকট, সেখানে মুনাফার কথা না ভেবে শিক্ষার প্রসারে নিজের স্থাবর সম্পত্তি কাজে লাগানোর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

কেরিয়ারের এক দশক পার করার আগেই সারা নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যদিও কোভিড-পরবর্তী সময়ে বক্স অফিসে তাঁর ব্যাটে রান কিছুটা কম, তবুও তাঁর ব্যক্তিত্ব আর আধ্যাত্মিক দর্শনের কারণে অনুরাগীদের কাছে তিনি সবসময়েই বিশেষ। কেদারনাথ দর্শনে যাওয়া হোক বা সাধারণের মতো মেলামেশা— সারা বরাবরই ছক ভাঙা। এবার শিশুদের স্কুল তৈরির জন্য নিজের বসতবাড়ি ছেড়ে দিয়ে তিনি প্রমাণ করলেন, সারা বলিউডের দিলদার অভিনেত্রী। আপাতত নবাবকন্যার এই ‘মন্টেসরি মিশন’ সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছে। রুপোলি পর্দার বাইরে বাস্তবের হিরোইন হিসেবে সারার এই ইনিংস যে দীর্ঘস্থায়ী হবে, তা বলাই বাহুল্য।

Follow Us
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন