AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR vs SRH Score, IPL 2026: ইডেনে ব্যাটিং ভরাডুবি, প্রাক্তন নাইটই ভাঙলেন রেকর্ড রানের স্বপ্ন!

| Edited By: | Updated on: Apr 02, 2026 | 11:49 PM
Share

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Indian Premier League 2026 Score: আজ ইডেনে মুখোমুখি ২০২৪ সালের ফাইনালিস্টরা। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের সেরা টপ অর্ডার রয়েছে হায়দরাবাদের। বোলিং বিভাগ বেশ চাপে থাকবে কেকেআরের।

KKR vs SRH Score, IPL 2026:  ইডেনে ব্যাটিং ভরাডুবি, প্রাক্তন নাইটই ভাঙলেন রেকর্ড রানের স্বপ্ন!
ব্যাটিং ব্যর্থতায় ডুবল কেকেআর !Image Credit: PTI

আজ ইডেনে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। ২০২৪ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল কেকেআর ও হায়দরাবাদ। এদের হারিয়েই তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। কেকেআরের বোলিং বিভাগ বেশ চাপে থাকবে কারণ বিপক্ষে রয়েছে আইপিএলের সেরা টপ অর্ডার। অভিষেক, হেড, ঈশান ফর্মে থাকলে যেকোনও বোলারের দিন খারাপ হওয়ার সুযোগ আছে। তাঁদের জলদি ফেরানোই লক্ষ্য হবে কেকেআরের।

এই ম্যাচ সংক্রান্ত যাবতীয় খবর পেতে নজর রাখুন TV9 বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Apr 2026 11:40 PM (IST)

    ম্যান অফ দ্য ম্যাচ নীতিশ রেড্ডি !

    ম্যাচের সেরা নীতিশ কুমার রেড্ডি। ব্যাটে করেছেন ২৪ বলে ৩৯ রান ও বল হাতে নিয়েছেন ২ উইকেট।

  • 02 Apr 2026 11:07 PM (IST)

    অল আউট কেকেআর!

    ৬৫ রানে জিতল সানরাইজার্স হায়দরাবাদ। ২২৭ রান তাড়া করতে নেমে ১৬১ রানেই অল আউট কেকেআর। দুই ম্যাচের দুটিতেই হারল নাইট রাইডার্স।

  • 02 Apr 2026 10:58 PM (IST)

    আদৌ ২০০ উঠবে তো ?

    ব্যাটিং ভরাডুবি কেকেআরের। ১৫ ওভার শেষে নাইটদের স্কোর ১৫৯/৮।

  • 02 Apr 2026 10:46 PM (IST)

    রিঙ্কু সিং আউট !

    আবার ব্যাটিং ভরাডুবি কলকাতার। আউট হলেন রিঙ্কু সিং। ৩৫ রান করলেন সহ অধিনায়ক! কেকেআর ১৩৯/৬।

  • 02 Apr 2026 10:33 PM (IST)

    রঘুবংশী আউট!

    ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন অঙ্গকৃষ রঘুবংশী। ১১ ওভারের শেষে কলকাতা ১২০/৪। অঙ্গকৃষ ৫২ (২৯) করে আউট হলেন।

  • 02 Apr 2026 10:25 PM (IST)

    ১০০ রানের গন্ডি টপকাল কেকেআর!

    নবম ওভারে টানা মিসফিল্ড, ১০০ পার কলকাতার। অর্ধশতরান করলেন রঘুবংশী। ৯.১ ওভারে কলকাতা ১০০/৩।

  • 02 Apr 2026 09:58 PM (IST)

    রাহানে আউট!

    আউট অধিনায়ক অজিঙ্ক রাহানে। এই নিয়ে তাঁকে পঞ্চম বার আউট করলেন জয়দেব উনাদকট। রাহানে করলেন ৮ বলে ১০। কলকাতা ৬৭/২ (৫)

  • 02 Apr 2026 09:44 PM (IST)

    ফিন অ্যালেন আউট!

    প্রথম ওভার থেকে মারকুটে হয়ে যাওয়াই কাল হল। বোলার হর্ষ দুবের হাতেই ক্যাচ দিয়ে ফিরলেন ফিন অ্যালেন। তিনি করলেন ৭ বলে ২৮। কলকাতা ৩০/১।

    বিস্তারিত পড়ুন :  IPL 2026 Preview : নাইটদের চিন্তা বোলিং, ফর্মে ফিরতে মরিয়া অভিষেক-হেড!

  • 02 Apr 2026 09:41 PM (IST)

    মারকুটে শুরু ফিন অ্যালেনের!

    প্রথম ওভার থেকেই মারকুটে ফিন অ্যালেন। ডেভিড পেইনের প্রথম ওভারেই এল ২৫ রান। প্রথম ওভারের শেষে কলকাতা ২৫/০।

  • 02 Apr 2026 09:22 PM (IST)

    এই সিজনের সর্বোচ্চ স্কোর করল হায়দরাবাদ!

    প্রথম ইনিংস শেষ। সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ২২৬/৮। শেষ ওভারে পড়ল ২ উইকেট। হেনরিখ ক্লাসেন করলেন ৫২ রান।

  • 02 Apr 2026 09:10 PM (IST)

    পঞ্চম উইকেট পড়ল সানরাইজার্সের!

    আউট হলেন নীতিশ রেড্ডি। বৈভব অরোরার বলে বাউন্ডারি লাইনে ক্যাচ নিলেন বরুণ চক্রবর্তী। হায়দ্রাবাদ ২০০/৫।

  • 02 Apr 2026 07:08 PM (IST)

    টসে জিতে ফিল্ডিং কলকাতার!

    আজ ইডেনে মুখোমুখি কলকাতা ও হায়দ্রাবাদ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কলকাতা অধিনায়ক অজিঙ্ক রাহানে।

Published On - Apr 02,2026 7:04 PM

Follow Us