AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026 Preview : নাইটদের চিন্তা বোলিং, ফর্মে ফিরতে মরিয়া অভিষেক-হেড!

Kolkata Knight Riders Best Playing XI : আজকের ম্যাচে যে পিচ ব্যবহার হবে, তাতে ঘাস রয়েছে। কিন্তু এই উইকেট মোটেই বিখ্যাত 'স্লো টার্নার' নয় ফলে বরুণ-নারিনরা পরপর উইকেট পাবেন, এই আশা করা ভুল। কিন্তু মনে হচ্ছে, এই পিচে ২০০ রান ওঠা অস্বাভাবিক নয়। এর পাশাপাশি থাকবে 'ডিউ' ফ্যাক্টর তাই বল ভিজবে। এই কারণেই যে দল টস জিতবে তাদের চোখ বুজে ফিল্ডিং নেওয়া উচিত।

IPL 2026 Preview : নাইটদের চিন্তা বোলিং, ফর্মে ফিরতে মরিয়া অভিষেক-হেড!
Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 02, 2026 | 11:19 AM
Share

কলকাতা : আইপিএল শুরু হলেই এসপ্ল্যানেড চত্বরের যেন সম্পূর্ণ ভোলবদল হয়। শহীদ মিনার এর চারপাশ জুড়ে দেদার বিক্রি হয় বেগুনি-হলুদ জার্সি, কোথাও কোথাও ডুমুরের ফুলের মতো দেখা যায় চেন্নাই বা কোহলির আরসিবিকেও। আর ইডেনের কাছাকাছি গেলে ? তখন তো যেন চেনা রাস্তার সম্পূর্ণ বদল হয়। টিকিটের হাহাকার থেকে জার্সি বিক্রি, সবই যেন চেনা ছক জুড়েই। কিন্তু কেকেআর ? ২২০ তুলেও মুম্বইয়ের বিরুদ্ধে হারতে হয়েছে নাইটদের। আজ হোম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ে ফেরাই লক্ষ্য থাকবে নাইটদের।

ইডেনে আজ মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। গত ম্যাচে আরসিবির কাছে হেরেছিল অরেঞ্জ আর্মি। আজ কলকাতায় তাঁদের বাজি হতে পারেন টপ অর্ডারের ৩ ব্যাটার – ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান ও হেনরিখ ক্লাসেন। এনারা একবার পিচে টিকে গেলে যেকোনও দলেরই কপাল পুড়বে। আজ তাই অভিষেকের জন্য শুরু থেকেই নাইটদের অস্ত্র হতে পারেন অফ স্পিনার বরুণ চক্রবর্তী বা সুনীল নারিন। প্রথম ম্যাচে দুই ওপেনার ব্যর্থ হলেও বড় রান করেছিলেন ঈশান কিষান। আজ তাঁর সঙ্গে নজরে থাকবেন নীতিশ রেড্ডিও। প্রয়োজনে বড় রানের ইনিংস খেলার ক্ষমতা রাখেন নীতিশ।

এই শেষ নয়। কলকাতা দলের প্রধান সমস্যা ফিল্ডিং। হর্ষিত রানা, মুস্তাফিজুর, পাথিরানার পর চিন্তা বাড়াচ্ছেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়া বোর্ডের অর্ডারে প্রথম ৩ ম্যাচ বল করতে পারবেন না গ্রিন। এরপরেই অনেকে প্রশ্ন করছেন, প্রায় ২৬ কোটি টাকা দিয়ে গ্রিনকে কেনা কি অনেকটা মশা মারতে কামান দাগার মতো অবস্থা হল নাইটদের ? ক্যারিবিয়ান হিটম্যান রোভম্যান পাওয়েল খেলেননি গত ম্যাচে। আজ তিনি খেলবেন কি না, সেদিকেও নজর থাকবে। ব্লেসিং মুরাজাবানির বদলে আজ তাঁকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। বলের পাশাপাশি মারকুটে ব্যাটিংও করতে পারেন পাওয়েল।

আজকের ম্যাচে যে পিচ ব্যবহার হবে, তাতে ঘাস রয়েছে। কিন্তু এই উইকেট মোটেই বিখ্যাত ‘স্লো টার্নার’ নয় ফলে বরুণ-নারিনরা পরপর উইকেট পাবেন, এই আশা করা ভুল। কিন্তু মনে হচ্ছে, এই পিচে ২০০ রান ওঠা অস্বাভাবিক নয়। এর পাশাপাশি থাকবে ‘ডিউ’ ফ্যাক্টর তাই বল ভিজবে। এই কারণেই যে দল টস জিতবে তাদের চোখ বুজে ফিল্ডিং নেওয়া উচিত। এর আগে ৫ ম্যাচে পরে ব্যাট করা দল ম্যাচ জিতেছে। তাই আজ টস গুরুত্বপূর্ণ হতে পারে নাইটদের জন্য। আজ শাহরুখ খান মাঠে আসবেন কি না জানা নেই, তবে কলকাতার যে আজ জয় আসা প্রয়োজন, এই কথা ভাবছেন অজিঙ্ক রাহানে। যতই হোক, ঘরের মাঠে প্রথম ম্যাচ বলে কথা !

Follow Us
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা