AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shah Rukh Khan: প্রযোজকের টাকায় শাহরুখের হানিমুন! জানেন বাংলার কোন জায়গায় মধুচন্দ্রিমায় এসেছিলেন কিং খান?

SRK Gauri Honeymoon, Raju Ban Gaya Gentleman: ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজু বন গ্যায়া জেন্টলম্যান’ ছবিতে শাহরুখ খান ছাড়াও মূল ভূমিকায় নজর কেড়েছিলেন জুহি চাওলা, অমৃতা সিং এবং নানা পাটেকর। রাজ কাপুরের কালজয়ী সিনেমা ‘শ্রী ৪২০’-এর গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল এই জনপ্রিয় ছবিটি।

Shah Rukh Khan: প্রযোজকের টাকায় শাহরুখের হানিমুন! জানেন বাংলার কোন জায়গায় মধুচন্দ্রিমায় এসেছিলেন কিং খান?
| Updated on: Aug 12, 2026 | 1:17 PM
Share

শাহরুখ খান এবং গৌরী খান বলিউডের অন্যতম চর্চিত ও প্রভাবশালী ‘পাওয়ার কাপল’। দেখতে দেখতে বৈবাহিক জীবনের তিন দশক পার করে ফেললেও তাঁদের সম্পর্কের সমীকরণ দিন দিন যেন আরও রঙিন হয়ে উঠছে। কেরিয়ারের একদম শুরুর দিনগুলোতেই গৌরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাহরুখ— এ কথা অনেকেরই জানা। তবে খুব কম মানুষই জানেন, ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবির শুটিং চলাকালীনই গাঁটছড়া বেঁধেছিলেন এই জুটি। আর তার চেয়েও চমকপ্রদ বিষয় হল, বিয়ের পর আলাদা করে নয়, বরং ছবির পুরো শুটিং টিমকে সঙ্গে নিয়েই দার্জিলিংয়ে মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন নবদম্পতি! জানা যায়, দার্জিলিঙে দ্য এলগিন হোটেলেই মধুচন্দ্রিমা কাটিয়েছেন শাহরুখ ও গৌরী। তবে শাহরুখের হানিমুনের গল্পে রয়েছে টুইস্ট!

কী ছিল সেই টুইস্ট?

শাহরুখ মধুচন্দ্রিমা দিতে গিয়েও করেছিলেন সিনেমার শুটিং। বলা ভালো শুটিং আর হানিমুন যেন পাশাপাশি চলছিল শাহরুখের। পুরনো সেই মধুর স্মৃতি রোমন্থন করে ছবির অন্যতম প্রযোজক তথা অভিনেতা বিবেক ভাসওয়ানি এক্স-এ দার্জিলিংয়ের একটি সুন্দর ছবি শেয়ার করেছিলেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, “দার্জিলিংয়ে মধুচন্দ্রিমা, যখন ‘রাজু বন গ্যায়া জেন্টলম্যান’ ছবির প্রথম গানটির শুটিং চলছিল। আমরা দিল্লিতে গেলাম, ওখানেই ওর বিয়ে হল এবং কনেকে সঙ্গে নিয়েই আমরা সরাসরি শুটিংয়ের উদ্দেশ্যে দার্জিলিং পাড়ি দিলাম!”

এদিকে, এক সাক্ষাৎকারে এই ছবির অন্যতম চিত্রনাট্যকার ও সহ-পরিচালক মনোজ লালওয়ানি প্রকাশ করেছিলেন আরেক গোপন তথ্য। তিনি জানান, শাহরুখ ও গৌরীর সেই হানিমুনের যাবতীয় খরচ বহন করেছিলেন ছবির প্রযোজকরাই। পাহাড়ি শহরের কনকনে ঠান্ডার কথা মনে করে মনোজ বলেন, সেই সময় দার্জিলিংয়ে প্রচণ্ড ঠান্ডা থাকলেও শাহরুখের ঘরে কোনও রুম হিটার ছিল না। শেষে মনোজ তাঁর নিজের ঘরের হিটারটি এই নবদম্পতিকে ব্যবহার করতে দিয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজু বন গ্যায়া জেন্টলম্যান’ ছবিতে শাহরুখ খান ছাড়াও মূল ভূমিকায় নজর কেড়েছিলেন জুহি চাওলা, অমৃতা সিং এবং নানা পাটেকর। রাজ কাপুরের কালজয়ী সিনেমা ‘শ্রী ৪২০’-এর গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল এই জনপ্রিয় ছবিটি।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু