AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Municipal Corporation: এবার বড় পরিবর্তন হবে কলকাতা-হাওড়ায়, বিধানসভায় হয়ে গেল চূড়ান্ত সিদ্ধান্ত

এ দিন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "সাধারণ মানুষকে যথাযথ নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হাওড়া ও কলকাতা - উভয় কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনি এ দিন এও জানিয়েছেন,কেন এই ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করা হল। মূলত কলকাতা ও হাওড়া পুরনিগমে বসবাস করা মানুষজনকে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই বিল পাস অত্যন্ত প্রয়োজনীয়। 

Municipal Corporation: এবার বড় পরিবর্তন হবে কলকাতা-হাওড়ায়, বিধানসভায় হয়ে গেল চূড়ান্ত সিদ্ধান্ত
স্পিকার বিল পাস করলেনImage Credit: West Bengal Assembly
| Edited By: | Updated on: Aug 12, 2026 | 1:43 PM
Share

কলকাতা: বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ছিল। সেই অধিবেশনে ধ্বনি ভোটে পাশ হয়ে গেল পুরসভার ওয়ার্ড বাড়ানো বিল। কলকাতা পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমানে ১৪৪। তা বেড়ে হতে চলেছে ২০৯টি। হাওড়ায় বাড়ছে ১৮টি ওয়ার্ড। হাওড়া পৌরনিগমে বর্তমানে ওয়ার্ড সংখ্যা ৫০। যা বেড়ে হতে চলেছে ৬৮টি। আজ বিধানসভার অধিবেশনের শুরুতে হাওড়া পৌরনিগম নিয়ে পুরনো বিল প্রত্যাহার করা হবে।

এ দিন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “সাধারণ মানুষকে যথাযথ নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হাওড়া ও কলকাতা – উভয় কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি এ দিন এও জানিয়েছেন,কেন এই ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি করা হল। মূলত কলকাতা ও হাওড়া পুরনিগমে বসবাস করা মানুষজনকে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই বিল পাস অত্যন্ত প্রয়োজনীয়।

মন্ত্রীর বক্তব্য, ”আপনাদের উদ্দেশ্য বোধহয় ভাল ছিল না। ভোট হলে আপনারা হেরে যাবেন, তাই ভোট‌ই করতে দেননি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চাইছি। আপনাদের কারণে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পায়নি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন।”

কলকাতা পুরনিগমের আসন পুনর্বিন্যাসের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ডিসেম্বরে ভোটের আগেই সেই ডিলিমিটেশন হওয়ার কথা বলা হয়েছে। তবে সব জায়গায় ওয়ার্ড বাড়ছে না। চৌরঙ্গী, জোড়াসাঁকো এবং শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে বর্তমানে ১১টি করে ওয়ার্ড থাকলেও, প্রাথমিক খসড়ায় তা কমিয়ে ৮টি করার প্রস্তাব রাখা হয়েছে।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু