AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে শ্রেয়া, জানেন কত কোটির ফ্ল্যাট কিনলেন গায়িকা?

বর্তমানে শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা বলে শোনা যায়। অন্যদিকে, তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ও পেশাদার জীবনে অত্যন্ত সফল। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। এই তারকা দম্পতির সংগ্রহে রয়েছে একাধিক নামী ব্র্যান্ডের দামি গাড়ি।

পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে শ্রেয়া, জানেন কত কোটির ফ্ল্যাট কিনলেন গায়িকা?
| Updated on: Apr 06, 2026 | 4:52 PM
Share

কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন— একের পর এক বড় সিদ্ধান্ত নিচ্ছেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল। কিছুদিন আগেই জানিয়েছিলেন, ‘চিকনি চামেলি’-র মতো বিশেষ ঘরানার গান থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি। এবার শিরোনামে এল তাঁর নতুন বাসস্থানের খবর। মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় কয়েক কোটি টাকার সম্পত্তি কিনলেন গায়িকা।

জানা যাচ্ছে, মুম্বইয়ের ওরলীতে একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট কিনেছেন শ্রেয়া। তবে এই বিনিয়োগ তিনি একাকী করেননি, অংশীদার হিসেবে রয়েছেন তাঁর মা শর্মিষ্ঠা ঘোষাল ও বাবা বিশ্বজিৎ ঘোষাল। ২৭৫০ বর্গফুটের এই বিশাল ফ্ল্যাটটির দাম পড়েছে প্রায় ২৯.৭০ কোটি টাকা। যার মধ্যে কার্পেট এরিয়া ২৪৩০ বর্গফুট। গায়িকা গত ১ এপ্রিল ফ্ল্যাট সংক্রান্ত সমস্ত আইনি লেনদেন সম্পন্ন করেছেন।

মুম্বইয়ের এই এলাকায় জমির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। শ্রেয়া যেখানে ফ্ল্যাটটি কিনেছেন, সেখানে প্রতি বর্গফুটের দাম প্রায় ১ লক্ষ টাকা। শুধুমাত্র স্ট্যাম্প ডিউটি বাবদ গায়িকা খরচ করেছেন ১.৭৮ কোটি টাকা। সঙ্গে রয়েছে তিনটি গাড়ি রাখার নিজস্ব জায়গা। উল্লেখ্য, মুম্বইয়ে শ্রেয়ার নিজস্ব বাড়ি ও একটি অত্যাধুনিক রেকর্ডিং স্টুডিও আগে থেকেই রয়েছে। বর্তমানে শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা বলে শোনা যায়। অন্যদিকে, তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ও পেশাদার জীবনে অত্যন্ত সফল। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। এই তারকা দম্পতির সংগ্রহে রয়েছে একাধিক নামী ব্র্যান্ডের দামি গাড়ি।

চলতি বছরের শুরুতেই অরিজিৎ সিং জানিয়েছিলেন তিনি আর প্লেব্যাক করবেন না। সেই পথেই কি হাঁটছেন শ্রেয়া? গায়িকা স্পষ্ট করেছেন, গান তিনি ছাড়ছেন না, তবে এখন থেকে গান নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি খুঁতখুঁতে হবেন। ক্যাটরিনা কইফের ঠোঁটে ‘চিকনি চামেলি’ গেয়ে একসময় জনপ্রিয়তা পেলেও, ভবিষ্যতে এই ধরনের গানে আর কণ্ঠ দিতে আগ্রহী নন তিনি। গানের জগত থেকে রিয়েল এস্টেট— শ্রেয়া ঘোষাল যে এখন জীবনের প্রতিটি পদক্ষেপ বেশ হিসেব কষেই ফেলছেন, তা বলাই বাহুল্য।

Follow Us