AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অভিনেতাদের রং মাখা জাত বলা হয় জানি…’, হঠাত্‍ কেন বললেন শ্রুতি?

শ্রুতি তাঁর পুরনো ধারাবাহিকের একটা ভিডিয়ো পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। যখন কাজ শুরু করেছিলেন শ্রতি তখন স্বর্ণেন্দুর পরিচালনায় ধারাবাহিকে কাজ করেছেন। পরে পরিচালকের সঙ্গে বিয়ে হয় তাঁর। এই মুহূর্তে 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে আরাত্রিকা মাইতি আর শ্রুতি দাস দুই বোনের চরিত্র করছেন। এই ধারাবাহিক এখন বার্কের নির্দিষ্ট গ্রুপে রেটিংয়ের ভিত্তিতে এক নম্বর।

'অভিনেতাদের রং মাখা জাত বলা হয় জানি...', হঠাত্‍ কেন বললেন শ্রুতি?
| Updated on: Jun 22, 2026 | 2:10 PM
Share
‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে অভিনেত্রী শ্রুতি দাসকে। এক অভিনেতার সঙ্গে দেখা হতেই তিনি একটি আবেগে ভরা পোস্ট দিয়েছেন ফেসবুকে। শ্রুতি লিখেছেন, ”
২০১৯
ত্রিনয়নীর প্রথম প্রোমো
আমার জীবনের প্রথম সহ অভিনেতা যার সাথে আমি ক্যামেরার সামনে প্রথম শট দিই।
২০২৬
জোয়ার ভাঁটা। সায়ন্তনের বাবা। টাইম ফ্লাইস জানি কিন্তু এখনও উনি পকেটে করে আমার জন্য লজেন্স নিয়ে আসেন যেমনটা তখনও আনতেন। আজ ও উনি আমায় নয়ন মা বলেই ডাকেন। কিন্তু সেদিন উনি আমায় বললেন,তখন নয়ন মা ছিলিস এখন তুই আমার গুরু মা হয়েছিস, কারণ স্বর্ণেন্দু (সমাদ্দার, পরিচালক) আমার তখনকার গুরু ছিলেন। আমি একটাই জিনিস শিখেছি, রোজ শিখছি। এমন কাজ করতে হবে তুমি বয়সে ছোট হও কিংবা বড়,সম্মানটা জোর করে আদায় করা যায় না,সম্মানটা অর্জন করতে হয়। তুমি কাউকে সম্মান না করলে সে তোমায় সম্মান করতে পারবেই না। ইন্ডাস্ট্রির সব অভিনেতাদের রং মাখা জাত বলা হয় জানি,কিন্তু সবাই খারাপ না জানেন তো! ভালো মানুষগুলো আছেন এখনও। তারাই কিন্তু থেকে যান। খুব ভালো থেকো সুজয় সিংহ সাধুবাবা। অনেক ভালোবাসা নিও আর আশীর্বাদ করো। ভাগ্যিস এখনও তোমার কাছে ভিডিওটা ছিল।”
শ্রুতি তাঁর পুরনো ধারাবাহিকের একটা ভিডিয়ো পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। যখন কাজ শুরু করেছিলেন শ্রতি তখন স্বর্ণেন্দুর পরিচালনায় ধারাবাহিকে কাজ করেছেন। পরে পরিচালকের সঙ্গে বিয়ে হয় তাঁর। এই মুহূর্তে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে আরাত্রিকা মাইতি আর শ্রুতি দাস দুই বোনের চরিত্র করছেন। এই ধারাবাহিক এখন বার্কের নির্দিষ্ট গ্রুপে রেটিংয়ের ভিত্তিতে এক নম্বর।

Follow Us