AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সলমন-সঙ্গীতার বিয়েতে কীভাবে ভাঙচি দিয়েছিলেন সোমি আলি?

১৬ বছরের সেই কিশোরী সোমির কাছে তখন অপরাধবোধের চেয়েও বড় ছিল তাঁর ‘স্বপ্নপূরণ’। কেন তিনি সেদিন নিজেকে দোষী মনে করেননি? সোমি হেসে জানালেন, আমেরিকা থেকে শুধু সলমনের জন্য ভারতে আসা ওই মেয়েটির কাছে মনে হয়েছিল ভগবান তাঁর সঙ্গে আছেন। তিনি বললেন, “আমি নবম শ্রেণির ড্রপআউট ছিলাম, অত বুদ্ধি ছিল না। ভাবতাম সলমনকে পাওয়াটাই সার্থকতা। কিন্তু আজ বুঝি, আমি একটা সম্পর্ক, একটা বিয়ে ভাঙছিলাম।”

সলমন-সঙ্গীতার বিয়েতে কীভাবে ভাঙচি দিয়েছিলেন সোমি আলি?
দোষ কি শুধু মহিলাদের?
| Updated on: Apr 07, 2026 | 6:11 PM
Share

নব্বইয়ের দশকের সেই বহুল চর্চিত প্রেম, বিচ্ছেদ আর ত্রিকোণ সম্পর্কের আঁচ আজও বলিউডে ম্লান হয়নি। সলমন খান এবং সঙ্গীতা বিজলানির সেই রূপকথার বিয়ে কেন ভেঙে গিয়েছিল, তা নিয়ে জল্পনার শেষ নেই। দীর্ঘ ৩০ বছর পর সেই পুরনো ক্ষত উসকে দিলেন খোদ সোমি আলি। মাত্র ১৬ বছর বয়সে যে কিশোরীটি সাতসমুদ্র তেরো নদী পেরিয়ে সলমনের প্রেমে ভারতে এসেছিলেন, আজ পরিণত বয়সে দাঁড়িয়ে তিনি মেনে নিলেন- সেই সময় তিনি অন্যের সাজানো সংসার বা সম্পর্ক ভাঙার কাজটাই করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক সব তথ্য সামনে এনেছেন প্রাক্তন এই অভিনেত্রী। সবটাই ওলটপালট হয়ে গিয়েছে একটি ঘটনায়।

সোমি আলির স্মৃতিচারণায় উঠে এল সেই দিনটির কথা, যা তিনজনের জীবন চিরতরে বদলে দিয়ে ছিল। সোমি জানালেন, বিন্ধ্যাচলে থাকাকালীন একদিন সকালে তিনি আর সলমন একসঙ্গে প্রাতরাশ করছিলেন। ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির হন সঙ্গীতা বিজলানি। সোমির কথায়, সঙ্গীতা তখন সলমনকে সোজাসুজি বলেন ‘হয় ওকে বেছে নাও, নয় আমাকে।’ সোমি আজ অকপটে স্বীকার করছেন যে, সঙ্গীতা যা করেছিলেন তা একদম সঠিক হল। নিজের অধিকারের জায়গা থেকেই তিনি ওই দাবি জানিয়েছিলেন। এরপর সলমন সঙ্গীতাকে ছেড়ে সোমির হাত ধরেন, যা শেষ পর্যন্ত সঙ্গীতার বিয়ের পিঁড়ি থেকে সরে আসার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

১৬ বছরের সেই কিশোরী সোমির কাছে তখন অপরাধবোধের চেয়েও বড় ছিল তাঁর ‘স্বপ্নপূরণ’। কেন তিনি সেদিন নিজেকে দোষী মনে করেননি? সোমি হেসে জানালেন, আমেরিকা থেকে শুধু সলমনের জন্য ভারতে আসা ওই মেয়েটির কাছে মনে হয়েছিল ভগবান তাঁর সঙ্গে আছেন। তিনি বললেন, “আমি নবম শ্রেণির ড্রপআউট ছিলাম, অত বুদ্ধি ছিল না। ভাবতাম সলমনকে পাওয়াটাই সার্থকতা। কিন্তু আজ বুঝি, আমি একটা সম্পর্ক, একটা বিয়ে ভাঙছিলাম।”

মজার ছলে তিনি আরও যোগ করেন, সলমনের জন্য তখন হাজার হাজার মেয়ে পাগল ছিল, আর তিনি ছিলেন তাঁদেরই একজন। কখনও ভাবেননি এর পরিণাম কী হতে পারে। কোনও দ্বিধা ছাড়াই তিনি আজ সবটা স্বীকার করছেন।

দোষ কি শুধু মহিলাদের?

সমাজ সবসময় সম্পর্কের ভাঙনের জন্য ‘তৃতীয় নারী’কে কাঠগড়ায় দাঁড় করায়। সোমি কিন্তু এখানেই জোরালো প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, এক হাতে তালি বাজে না। সোমি স্পষ্ট বলেন, “সব দোষ কেন নারীর হবে? পুরুষের কি কোনও ভূমিকা নেই?” তিনি মনে করিয়ে দেন যে, সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৬, অথচ সলমন ছিলেন ২৭ বছরের যুবক। স্বাভাবিকভাবেই জীবনের বোধ বা অভিজ্ঞতা সলমনের অনেক বেশি ছিল। সোমি এও জানান যে, সলমন যদি সেদিন সঙ্গীতাকে না ছাড়তেন, তবে তিনি সোজা আমেরিকায় ফিরে যেতেন।

Follow Us