AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Weather Update: কালো করে এল আকাশ, লাল সতর্কতা জারি এইসব জায়গায়, অক্ষরে-অক্ষরে মিলল পূর্বাভাস

West Bengal Weather Forecast: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির দাপট বাড়বে বুধবারও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

Kolkata Weather Update: কালো করে এল আকাশ, লাল সতর্কতা জারি এইসব জায়গায়, অক্ষরে-অক্ষরে মিলল পূর্বাভাস
কালবৈশাখীর সতর্কবার্তাImage Credit: Gautam Bose
| Edited By: | Updated on: Apr 07, 2026 | 6:14 PM
Share

কলকাতা: আলিপুর আবহাওয়া অফিস আগেই বলেছিল বৃষ্টি হবে। শুধু বৃষ্টি নয়, ঝড়েরও পূর্বাভাস দিয়েছিল। অক্ষরে-অক্ষরে মিলে গেল সেই আবহাওয়ার পূর্বাভাস। বিকেল হতেই কালো করে এল আকাশ। ইতিমধ্যেই কয়েকটি জেলায় জারি লাল সর্তকতা। কতদিন ধরে চলতে পারে এই বৃষ্টি? আবহাওয়ার বিকেলের নতুন আপডেটই বা কী?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির দাপট বাড়বে বুধবারও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

লাল সতর্কতা: শেষ পাওয়া আপডেট অনুযায়ী, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অঞ্চলে লাল সতর্কতা

কমলা সতর্কতা: কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখী বইতে পারে

সোমবার রাতেও প্রবল-ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে গেছে। বেশ কিছু রাস্তাও বন্ধ হয়ে যায়। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতে ঝড় বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা বেশ কিছুটা কমে যায়। ২০ ডিগ্রিতে নামে শহরের তাপমাত্রা। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম বলে জানা গিয়েছে।

তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ বেশি বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে বৃষ্টির দাপট কমবে।

Follow Us