AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonia Gandhi Bachchan Friendship: ভারতে এসে বচ্চন পরিবারে আশ্রয় নিয়েছিলেন সনিয়া গান্ধী, অমিতাভের পরিবারে কী ঘটেছিল?

Belonging A Journey of Love Sonia Gandhi: গান্ধী ও বচ্চন পরিবারের সেই দীর্ঘদিনের গভীর বন্ধুত্ব এবং অজানা সব স্মৃতির কথা। একসময় এই দুই পরিবারের সম্পর্ক এতটাই নিবিড় ছিল যে, সনিয়া গান্ধীর কাছে বচ্চন বাড়ি ছিল নিজের ঘরেরই মতো।

Sonia Gandhi Bachchan Friendship: ভারতে এসে বচ্চন পরিবারে আশ্রয় নিয়েছিলেন সনিয়া গান্ধী, অমিতাভের পরিবারে কী ঘটেছিল?
| Updated on: Nov 12, 2026 | 1:42 PM
Share

ভারতের রাজনীতি ও বিনোদন জগতের ইতিহাসে গান্ধী এবং বচ্চন পরিবারের বন্ধুত্ব একসময় ছিল নানা মহলের আলোচনার হট টপিক। সম্প্রতি প্রবীণ রাজনীতিক সনিয়া গান্ধী তাঁর আত্মজীবনীমূলক বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love) প্রকাশ করেছেন। আর সেই বইয়ের পাতাতেই উঠে এসেছে গান্ধী ও বচ্চন পরিবারের সেই দীর্ঘদিনের গভীর বন্ধুত্ব এবং অজানা সব স্মৃতির কথা। একসময় এই দুই পরিবারের সম্পর্ক এতটাই নিবিড় ছিল যে, সনিয়া গান্ধীর কাছে বচ্চন বাড়ি ছিল নিজের ঘরেরই মতো।

নিজের বইয়ে সনিয়া গান্ধী স্মৃতিচারণ করে জানিয়েছেন, ১৯৬৮ সালের জানুয়ারি মাসে তিনি যখন প্রথম ভারতে পা রাখেন, তখন সরাসরি প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন এবং তাঁর স্ত্রী তেজি বচ্চনের বাড়িতে গিয়ে উঠেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বচ্চন দম্পতি। বিদেশিনী সনিয়াকে তাঁরা কোনও অতিথির মতো নয়, বরং নিজেদের পরিবারেরই একজন সদস্যের মতো সাদরে বরণ করে নিয়েছিলেন।

সেই দিনগুলোর কথা মনে করে সনিয়া লিখেছেন, তিনি ভালোবেসে হরিবংশ রাই বচ্চনকে ‘আঙ্কেল বচ্চন’ বলে ডাকতেন। আঙ্কেল বচ্চনও স্নেহভরে মাঝেমধ্যেই তাঁকে সহজ হিন্দি শব্দ শেখাতেন। ঠিক সেই সময়েই হরিবংশ রাই বচ্চন, সনিয়াকে জীবনের এমন এক অমূল্য উপদেশ দিয়েছিলেন, যা পরবর্তী জীবনে তাঁর চলার পথের পাথেয় হয়ে উঠেছিল। তিনি সনিয়াকে বলেছিলেন, “এই দেশে তুমি আসল মানুষ হিসেবে কেমন, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল মানুষ তোমাকে নিয়ে কী ভাবছে।”

রাজীব গান্ধী এবং অমিতাভ বচ্চনের বন্ধুত্বও একসময় সারা দেশের কাছে উদাহরণ হিসেবে বিবেচিত হত। রাজনীতির গণ্ডি পেরিয়ে দুই পরিবারের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আত্মিক টান ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একসময়ের এই অত্যন্ত ঘনিষ্ঠ দুটি পরিবারের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে।

ঠিক কী কারণে এই দুই পরিবারের সম্পর্কে চিড় ধরেছিল, তা আজও পুরোপুরি স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলের একাংশের বিশ্বাস, ‘বোফর্স কেলেঙ্কারি’ বিতর্কই এই ঐতিহাসিক বন্ধুত্বে সবচেয়ে বড় আঘাত হেনেছিল। শোনা যায়, গান্ধী পরিবারের মনে হয়েছিল যে তাঁদের চরম দুঃসময়ে অমিতাভ বচ্চন পাশে দাঁড়াননি। আর সেখান থেকেই দুই পরিবারের মধ্যে তিক্ততা এবং ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়। পরবর্তী সময়ে অমিতাভ বচ্চনের বিভিন্ন বক্তব্যেও দুই পরিবারের সেই শীতল সম্পর্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল।

Follow Us