AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol: আফ্রিকায় রফতানি হবে চিত্তরঞ্জনে তৈরি ইঞ্জিন! আসানসোলে গিয়ে বড় সম্ভাবনার কথা বললেন নবীন জিন্দাল

রাজ্যে শিল্পের অপার সম্ভাবনার কথা মনে করিয়ে দিয়ে আশাপ্রকাশ করেন যে, আগামিদিনে পশ্চিমবঙ্গে শিল্প বিকাশের পরিবেশ ও কর্মসংস্কৃতি আরও সুদৃঢ় হবে। এর ফলে দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তারা রাজ্যে নতুন শিল্পায়নে এগিয়ে আসবেন, যা পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক বিকাশকে আরও গতিশীল করবে।

Asansol: আফ্রিকায় রফতানি হবে চিত্তরঞ্জনে তৈরি ইঞ্জিন! আসানসোলে গিয়ে বড় সম্ভাবনার কথা বললেন নবীন জিন্দাল
চিত্তরঞ্জন লোকোমোটিভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 12, 2026 | 1:10 PM
Share

আসানসোল: বুধবার দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প সংস্থা জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ারের চেয়ারম্যান তথা বিশিষ্ট শিল্পপতি নবীন জিন্দাল (Navin Jindal) চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা পরিদর্শন করেছেন। কারখানা পরিদর্শনের পর বিশ্বমানের উৎপাদন ব্যবস্থা ও পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রথমবার এই ঐতিহাসিক কারখানা পরিদর্শনের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, এখানকার আধুনিক প্রযুক্তি এবং প্রায় পাঁচ হাজার দক্ষ কর্মীর কর্মদক্ষতা ভারতীয় রেলকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে এক অনন্য উদাহরণ।

বন্দে ভারত সহ ভারতীয় রেলের বিভিন্ন বিদ্যুৎচালিত ইঞ্জিন যেভাবে প্রস্তুত করা হচ্ছে, তা দেখে তিনি অত্যন্ত গর্বিত। কারখানার উৎপাদন ক্ষমতার ওপর পূর্ণ আস্থা রেখে জিন্দাল গোষ্ঠী তাদের বিভিন্ন প্লান্টে ব্যবহারের পাশাপাশি আফ্রিকা ও অন্যান্য দেশের আন্তর্জাতিক বাজারে রফতানির জন্য লোকোমোটিভ বা রেল ইঞ্জিন কেনার বিষয়ে ইতিবাচক আলোচনা চালাচ্ছেন বলে তিনি জানান।

​চিত্তরঞ্জন পরিদর্শনের পাশাপাশি পশ্চিমবঙ্গে বিনিয়োগের আবহ ও শিল্প সম্ভাবনা নিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন জিন্দাল। তিনি জানান, তাঁদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরেই এ রাজ্যে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা যথেষ্ট ইতিবাচক।

Follow Us