AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kulgam Terror Attack: জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ উদ্ধার

New delhi: জানা গিয়েছে, বুধবার সেনা পোস্টের দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশকর্মী। সেই সময় মারওয়াহ এলাকার দেহরানা জঙ্গলে গুলির শব্দ শোনা যায়। এরপর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথম দিকে তাঁদের মোবাইল ফোন চালু থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। ফলে উদ্বেগ আরও বাড়ে।

Kulgam Terror Attack: জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ উদ্ধার
পুলিশ কর্মীর দেহ উদ্ধারImage Credit: Tv9 network
| Updated on: Nov 12, 2026 | 12:33 PM
Share

নয়া দিল্লি: জম্মু-কাশ্মীরে ফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। কিশতওয়ার জেলার মারওয়াহ এলাকার জঙ্গল থেকে উদ্ধার হল নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ। তাঁদের শরীরে একাধিক গুলির চিহ্ন মিলেছে। বুধবার থেকে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার পিছনে জঙ্গিদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে, অভিযুক্তদের খোঁজে এলাকায় জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রে খবর, মৃত দুই স্পেশাল পুলিশ অফিসারের (SPO) নাম রশপাল কুমার এবং বাবি চাঁদ। তাঁরা কিশতওয়ার জেলার ডাচ্ছান এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (SOG) সঙ্গে যুক্ত ছিলেন দু’জনেই।

জানা গিয়েছে, বুধবার সেনা পোস্টের দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশকর্মী। সেই সময় মারওয়াহ এলাকার দেহরানা জঙ্গলে গুলির শব্দ শোনা যায়। এরপর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথম দিকে তাঁদের মোবাইল ফোন চালু থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। ফলে উদ্বেগ আরও বাড়ে।

এরপরই নিখোঁজ দুই পুলিশকর্মীর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার সকালে ডেরনা টপ এলাকা থেকে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তাঁদের সঙ্গে থাকা ইনসাস এবং রাইফেলও খুঁজে পাওয়া যায়নি। অনুমান, হামলাকারীরা অস্ত্রগুলি নিয়ে পালিয়েছে।

এখানে উল্লেখ্য, দক্ষিণ কাশ্মীরের কুলগামের আখরানে, মির বাজার এলাকায় বসানো ছিল চেকপোস্ট। সেখানে নাকা তল্লাশি চলছিল। আচমকাই বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। সিআরপিএফ জওয়ানরা কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তখনই মৃত্যু হয় দু’জনের।

Follow Us