AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘স্রেফ একটা জঘন্য দাদার জন্যে বৌদি আর দেওরের অমন সুন্দর দিদি-ভাইয়ের মত সম্পর্কটা নষ্ট হচ্ছে’, ফেসবুকে পোস্ট করে কার কথা বললেন কুণাল?

Kunal Ghosh On Nayana Bandyopadhyay: কুণাল ঘোষের কিছু মন্তব্য বা সমালোচনা ঘিরে নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পদক্ষেপের পর কুণাল ঘোষের কিছু বক্তব্যে নয়না ক্ষুব্ধ হন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুণালের এহেন একের পর এক বাণ,  শুধু ব্যক্তিগত ক্ষোভ বা পাল্টা মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দলের অভ্যন্তরীণ সম্পর্ক এবং শৃঙ্খলার প্রশ্নও সামনে এনে দিয়েছে।

Kunal Ghosh: 'স্রেফ একটা জঘন্য দাদার জন্যে বৌদি আর দেওরের অমন সুন্দর দিদি-ভাইয়ের মত সম্পর্কটা নষ্ট হচ্ছে', ফেসবুকে পোস্ট করে কার কথা বললেন কুণাল?
কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল বিধায়কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 12, 2026 | 11:43 AM
Share

কলকাতা: স্রেফ একটা জঘন্য দাদার জন্যে বৌদি আর দেওরের অমন সুন্দর দিদি-ভাইয়ের মত সম্পর্কটা নষ্ট হচ্ছে! এবার সামাজিক মাধ্যমে পোস্ট করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সঙ্গে দিলেন নিজের সঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি।

Kunal Ghosh 2 (1)

কুণাল ঘোষের ফেসবুক পোস্ট

কুণাল ঘোষের কিছু মন্তব্য বা সমালোচনা ঘিরে নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পদক্ষেপের পর কুণাল ঘোষের কিছু বক্তব্যে নয়না ক্ষুব্ধ হন।

সুদীপ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ সাংসদদের দলে যোগ দেওয়ার পর কটাক্ষ করে কুণাল বলেছিলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। শুধু একজন পরচুলওয়ালা লোক নয়, তার সঙ্গে ভ্রাম্যমাণ বিউটি পার্লার পাওয়া যাবে। ফলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।” সুদীপকে নিশানা করতে গিয়ে তাঁর স্ত্রী নয়নাকেও কটাক্ষ করেছিলেন কুণাল। বেলেঘাটার বিধায়কের মন্তব্য ক্ষুণ্ণ হয়েছেন চৌরঙ্গীর বিধায়ক নয়না। একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং একই দলের নেতা হয়ে কুণাল ঘোষ কীভাবে এমন ভাষা ব্যবহার করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নয়না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নিয়ে নালিশ জানাবেন বলেও জানিয়েছেন।

কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠতেই হাসিমুখে কুণাল বলেছিলেন, “আমি কাউকে কোনও অসম্মান করিনি। নয়নাদি আমার অত্যন্ত প্রিয় বৌদি।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুণালের এহেন একের পর এক বাণ,  শুধু ব্যক্তিগত ক্ষোভ বা পাল্টা মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং দলের অভ্যন্তরীণ সম্পর্ক এবং শৃঙ্খলার প্রশ্নও সামনে এনে দিয়েছে। যদিও কুণালের এদিনের পোস্ট নিয়ে এখনও পর্যন্ত নয়না বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Follow Us