AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্য পর্বের ইতি! দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন অভিষেক?

Abhushek-Aishwarya: আর নাকি কোনও রাখঢাকই রাখতে চাইছেন না ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। অশান্তি নাকি তুঙ্গে। এরই মধ্যে নাকি বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অভিষেক। আরব সাগর পারে কান পাতলেই এই একটাই কথা শোনা যাচ্ছে। আর নাকি একসঙ্গে থাকতে একেবারেই রাজি নন তাঁরা। মেয়ে আরাধ্যা বচ্চন বড় হয়ে গেলেও সিদ্ধান্ত নিতে দ্বিতীয় বারও ভাবেননি অভিষেক।

ঐশ্বর্য পর্বের ইতি! দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন অভিষেক?
| Edited By: | Updated on: Oct 31, 2024 | 2:50 PM
Share

আর নাকি কোনও রাখঢাকই রাখতে চাইছেন না ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। অশান্তি নাকি তুঙ্গে। এরই মধ্যে নাকি বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অভিষেক। আরব সাগর পারে কান পাতলেই এই একটাই কথা শোনা যাচ্ছে। আর নাকি একসঙ্গে থাকতে একেবারেই রাজি নন তাঁরা। মেয়ে আরাধ্যা বচ্চন বড় হয়ে গেলেও সিদ্ধান্ত নিতে দ্বিতীয় বারও ভাবেননি অভিষেক। সত্যিই কি তাই? দুই পরিবারেরই মুখে কুলুপ।

এত ধরনের আলোচনা তৈরি হয়েছে তাও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি তাঁরা। এই অশান্তির আবহেই ভাইরাল অভিষেকের পুরনো এক সাক্ষাত্‍কার। ২০১৪ সালে অর্থাত্‍ ঠিক ১০ বছর আগের কথা। তখনও একবার শোনা গিয়েছিল এমনই কথা। ১০ বছর আগেও নাকি ভাঙতে বসেছিল ঐশ্বর্য এবং অভিষেকের সংসার। তখনও নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। সে সময় অবশ্য কেউই চুপ ছিলেন না। বরং বিয়ে ভাঙা বা দ্বিতীয় বিয়ের কথা শোনার পর নিজেদের প্রতিক্রিয়া জানাতে পিছু পা হননি তাঁরা। অভিষেকের সেই ১০বছরের আগের ভিডিয়ো ছড়়িয়ে পড়েছে আবারও।

২০১৪ সালে যখন তাঁদের বিয়ে ভাঙার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে তখন সব জল্পনায় জল ঢেলেছিলেন অভিষেক। তাঁর একটি টুইটই মুখ বন্ধ করে দেয় সবার। অভিষেক খোঁচা দিয়ে টুইট করেছিলেন, “আচ্ছা বুঝলাম! আমার বিবাহবিচ্ছেদ হচ্ছে তার মানে। আমাকে বিষয়টা জানানোর জন্য ধন্যবাদ। আমি ফের কবে বিয়ে করছি, সেটাও দয়া করে জানাবেন আমাকে।” তাঁর এই টুইটে সবাই চুপ করে যায়। ১০ বছর পর আবারও একই গুঞ্জন। যে আলোচনা আরও জোড়াল হয় অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের বিয়ের পর থেকে। অম্বানীদের বিয়েতে আলাদা আলাদা এসেছিলেন তাঁরা। তার পর থেকেই অনেকে ধরেই নেন যে সত্যিই তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সত্যিটা যদিও এখনও অধরা।

Follow Us
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
'সরকারের গ্যারান্টি...', সিজেপি নেতা সৌরভ দাস সাফ যা বলে দিলেন...
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
মমতাকে ফোন অভিজিৎ দীপকের
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
চাপে পড়ে ১৫ দিনের মধ্যে কাটমানির সব টাকা ফেরতের আশ্বাস!
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
১১ জনকে চিহ্নিত করে গ্রেফতার করল গুন্ডাদমন শাখা
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা, এই পয়েন্টটা মিস করেননি তো?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
আন্দোলনের নামে 'গুন্ডামি', রক্তাক্ত সাংবাদিকরা! কী পদক্ষেপ রাজ্যের?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর আপাতত শিক্ষামন্ত্রকের দায়িত্বে কে?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?