AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ত্রিকোণ প্রেম! ফের ভাঙনের গুঞ্জন, ডিভোর্সের পথে জনপ্রিয় লেখিকার ছেলে?

Tollywood Gossip: টলিপাড়ার অন্দরে আবারও ভাঙনের সুর। স্টুডিয়োপাড়ার ইতিউতি কান পাতলেই শোনা যাচ্ছে সিরিয়াল পাড়ার জনপ্রিয় লেখিকার সংসারেই নাকি ভাঙন ধরেছে। এদিকে সেই মানুষটিই প্রতিদিন এমনই ভাঙা গড়ার গল্প বলেন দর্শককে।

ত্রিকোণ প্রেম! ফের ভাঙনের গুঞ্জন, ডিভোর্সের পথে জনপ্রিয় লেখিকার ছেলে?
| Edited By: | Updated on: Jan 08, 2025 | 6:51 PM
Share

টলিপাড়ার অন্দরে আবারও ভাঙনের সুর। স্টুডিয়োপাড়ার ইতিউতি কান পাতলেই শোনা যাচ্ছে সিরিয়াল পাড়ার জনপ্রিয় লেখিকার সংসারেই নাকি ভাঙন ধরেছে। এদিকে সেই মানুষটিই প্রতিদিন এমনই ভাঙা গড়ার গল্প বলেন দর্শককে। যার লেখায় প্রতিদিন সুখী সংসার, সম্পর্ক বন্ধনের কাহিনি উঠে আসে।

সেই নেপথ্য নায়িকার সংসারেই নাকি অশান্তি। শোনা যাচ্ছে, লেখিকার পুত্র এবং পুত্রবধূ নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ প্রসঙ্গে কেউ প্রকাশ্য়ে কোনও মন্তব্য করেননি এখনও। কিন্তু অন্দরের খবর টলিপাড়ারই এক নায়িকার সঙ্গে নাকি শহরের বাইরে একত্রবাসে রয়েছেন লেখিকার ছেলে। তিনিও ইন্ডাস্ট্রির অন্দরেরই মানুষ। ছোট পর্দার পরিচালক হিসাবে বেশ সুনাম অর্জন করেছেন।

তাঁর তত্‍কালীন স্ত্রীও অভিনয় করতেন। কিন্তু শোনা যাচ্ছে, অনেক দিন ধরেই নাকি তাঁদের মধ্যে অশান্তি চলছে। ডিভোর্স ফাইলও করে ফেলেছেন তাঁরা। কিন্তু চূড়ান্ত হওয়া নাকি এখনও বাকি। টলিপাড়ার অন্দরে ভাঙা-গড়ার কাহিনি এই নতুন নয়। কখন যে কোথায় কী ঘটে তার হদিশ পাওয়া বেশ কঠিন ব্যাপার। তাই লেখিকার সংসারে ভাঙনের খবর স্টুডিয়ো পাড়ার বাতাসে উড়লেও ‘স্পিকটি নট’ সবাই। যদিও নিন্দকেরা বলছে ভাঙনের আভাস নাকি পাওয়া গিয়েছিল অনেক আগেই। তাই নাকি তড়িঘড়ি দক্ষিণ কলকাতার ফ্ল্যাট স্ত্রীয়ের নামে লিখে দেন ছোট পর্দার পরিচালক তথা প্রযোজক। উল্লেখ্য, হাতে নাকি এখনও ছ’মাস সময় আছে। তার পরেই নাকি চূড়ান্ত হবে সব কিছু।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?