AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দ্বিতীয়বার বাবা হচ্ছেন কাঞ্চন! ফোন তুলেই অভিনেতা বললেন…

Kanchan-Sreemoyee: তাঁদেরকে নিয়ে দর্শক মহলে আলেচনার শেষ নেই। বিয়ের পর থেকে প্রতিনিয়ত কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁদের। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। ফেব্রুয়ারি মাসে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্সের পর আইনি ভাবে শ্রীময়ীকে বিয়ে করেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন। তার পর থেকেই শুরু বিস্তর আলোচনার। শোনা যাচ্ছে, আবারও বাবা হচ্ছেন কাঞ্চন!

দ্বিতীয়বার বাবা হচ্ছেন কাঞ্চন! ফোন তুলেই অভিনেতা বললেন...
| Edited By: | Updated on: Nov 02, 2024 | 2:08 PM
Share

তাঁদেরকে নিয়ে দর্শক মহলে আলেচনার শেষ নেই। বিয়ের পর থেকে প্রতিনিয়ত কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁদের। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। ফেব্রুয়ারি মাসে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্সের পর আইনি ভাবে শ্রীময়ীকে বিয়ে করেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন। তার পর থেকেই শুরু বিস্তর আলোচনার। যদিও কোনও দিন কারও কথায় গুরুত্ব দেননি তাঁরা। বরং নিজেদের মতো করে জীবনকে গোছানোর চেষ্টা করছেন।

সম্প্রতি ধুমধাম করে বাড়িতে কালীপুজোও করেছেন নবদম্পতি। মাঝে দীর্ঘদিন কাঞ্চনের বাড়ির কালীপুজো বন্ধ ছিল। গত তিন বছর ধরে শ্রীময়ীর উদ্যোগেই আবার পুজো হচ্ছে। পুজোর দিন সেজেগুজে ছবি পোস্ট করেছিলেন তাঁরা। যেখানে শ্রীময়ীর পরনে ছিল সবুজ পাড়, বেগুনি রঙের সিল্ক শাড়ি। আর কাঞ্চন পরেছিলেন লাল রঙের পাঞ্জাবী। তাঁদের ছবি দেখে আবারও শুরু হয় সমালোচনা। অনেকেরই ছবি দেখে ধারণা হয় শ্রীময়ী বুঝি সন্তানসম্ভবা। দ্বিতীয়বার বাবা হচ্ছেন কাঞ্চন। সত্যিই কি তাই?

TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় কাঞ্চনের সঙ্গে। তিনি তখন শুটিংয়ে ব্যস্ত। প্রশ্ন শুনে রীতিমতো আকাশ থেকে পড়লেন। সেই সঙ্গে অস্বস্তিবোধও যে ছিল তা তাঁর কণ্ঠে স্পষ্ট হয়ে যায়। অভিনেতা সটান বলে দেন, “আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনও উত্তরই দেব না। অত্যন্ত বিরক্তি হয়েছি আমি। এগুলো কী শুরু হয়েছে! জঘন্য ব্যাপার।” পুরোটাই যে রটনা, সেটা অভিনেতার কথাতেই পরিষ্কার। উল্লেখ্য, এই মুহূর্তে অভিনেতা নিজের কাজ নিয়ে খুবই ব্যস্ত। সদ্য মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। ছবিতে অভিনেতাকে দেখে রীতিমতো মুগ্ধ দর্শক। অন্য দিকে ‘নিকষছায়া’ সিরিজেও কাঞ্চনকে দেখে খুশি দর্শক।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?