আর অপেক্ষা নয়, সামনে এল রাজ-শুভশ্রীর মেয়ের ছবি

Raj Chakraborty: প্রসঙ্গত, সম্প্রতি অভিনেত্রীর বাড়িতে আসেন গায়িকা আকৃতি কক্কর। তিনিও সম্প্রতি পুত্রসন্তানের মা হয়েছেন। আকৃতি ও তাঁর ছেলেকে নিয়েও একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী।

আর অপেক্ষা নয়, সামনে এল রাজ-শুভশ্রীর মেয়ের ছবি
পাড়ার লোকের কাছে অবশ্য রাজ আজও পাড়ার ছেলেই। সেখানে তিনি রাজ চক্রবর্তী নন, সকলের আদরের রাজু, হালিশহরের সেই ছোট্ট রাজু।

Mar 17, 2024 | 5:25 PM

করিনা কাপুরের ট্রেন্ড মেনে সন্তান জন্মানোর পর থেকে মেয়ের ছবি কার্যত শেয়ার করেননি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একই ট্রেন্ড অনুসরণ করেছেন পরিচালক রাজ চক্রবর্তীও। তবে আর অপেক্ষা নয়। মেয়ের জন্মের প্রায় চার মাস পর অবশেষে তার ছবি এল সামনে। এক ভক্ত অনুরোধ করেছিলেন শুভশ্রীকে তাঁর মেয়ের ছবি দেখতে চেয়ে। সেই ইচ্ছেই পূর্ণ করলেন তিনি। ঝুঁটি বাঁধা চুল, রীতিমতো বসতে শিখে গিয়েছে সে। বয়স মোটে ৪ মাস, তবে চুল বেশ ঘন। মেয়ের মুখ দেখাননি শুভশ্রী। এ বারেও সেই ঝলক দেখিয়েই ভক্তদের দুধের স্বাদ ঘোলে মেটানোর নিদান তাঁর।

প্রসঙ্গত, সম্প্রতি অভিনেত্রীর বাড়িতে আসেন গায়িকা আকৃতি কক্কর। তিনিও সম্প্রতি পুত্রসন্তানের মা হয়েছেন। আকৃতি ও তাঁর ছেলেকে নিয়েও একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। যদিও অনেকেই ভেবে বসেন আকৃতির কোলের একরত্তি বুঝিই ইয়ালিনি, তবে তা সত্যি নয়। ইউভান অর্থাৎ রাজ-শুভশ্রীর জন্মের পরেই হাসপাতাল থেকে ছবি পোস্ট করেছিলেন রাজ। তবে ইয়ালিনির ক্ষেত্রে এমনটা কিন্তু ঘটেনি। গত বছর নভেম্বরের জন্ম হয়েছে তাঁর, এখনও পর্যন্ত সন্তানের মুখ তাঁরা দেখাননি।

২০২০ সালে তখন ভরা লকডাউন। জন্ম হয়েছিল শুভশ্রী-রাজের প্রথম সন্তান ইউভানের। দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা প্রথম থেকেই ছিল তাঁদের। দু’জনে চেয়েছিলেন ইউভানের যেন এক খেলার সঙ্গী আসে। ছেলে-মেয়ে নিয়ে তাঁদের এখন ভরা সংসার। তবে শুভশ্রীর কাজ কিন্তু থেমে নেই। মা হওয়ার কিছু সময়ের মধ্যেই রাজের আগামী ছবি ‘বাবলি’র শুটিং শুরু করে দেন তিনি। হাতে রয়েছে দেবালয় ভট্টাচার্যের সঙ্গে আরও একটি কাজ। সব মিলিয়ে দিন কাটছে চূড়ান্ত ব্যস্ততায়।

Follow Us