AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অহেতুক বিরক্ত করো না’, কী হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’-র নায়িকা স্বস্তিকার?

প্রসঙ্গত ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই ধারাবাহিক। তিন বছর হয়ে যাওয়ার পর এখনও এই ধারাবাহিকের যা টিআরপি তাতে, দর্শকদের যে পছন্দ হচ্ছে ধারাবাহিকটা, তা বুঝে নিতে অসুবিধা হয় না। দিব্যজ্যোতি দত্ত এই ধারাবাহিক করার পর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে অভিনয় করলেন। সেই ছবি মুক্তি পাবে ডিসেম্বর মাসে।

'অহেতুক বিরক্ত করো না', কী হয়েছে 'অনুরাগের ছোঁয়া'-র নায়িকা স্বস্তিকার?
| Edited By: | Updated on: Aug 04, 2025 | 7:59 AM
Share

স্বস্তিকা ঘোষ বাঙালির ড্রয়িংরুমে এখন অত্যন্ত পরিচিত নাম। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে কয়েক বছর ধরে। তাঁর বিপরীতে প্রথম থেকেই দেখা গিয়েছে দিব্যজ্যোতি দত্তকে। স্বস্তিকা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিয়ো পোস্ট করতে বাধ্য হলেন। সেই ভিডিয়োতে নায়িকাকে অনুরোধ করতে হয়েছে, একটা জিনিস যাতে আর না ঘটে তার জন্য।

ঠিক কী হয়েছে? এই ভিডিয়োতে নায়িকা বলেন, ”আমি নিজেই একটা ফোন নম্বর শেয়ার করে নিয়েছিলাম। অহেতুক বিরক্ত করো না। ওটা আমার নম্বর নয়। আমার ম্যানেজারের নম্বর। কোনও অনুষ্ঠানের ব্যাপারে যোগাযোগ করার জন্যই, ওই নম্বরটা ভাগ করে নিয়েছিলাম। যাঁরা অহেতুক বিরক্ত করছ, তাঁরা বিরক্ত করো না।”

বুঝতে অসুবিধা হয় না, স্বস্তিকা অনুষ্ঠানের জন্য যোগাযোগ করার নম্বর দিলেও, তাঁর সঙ্গে সরাসরি কথা বলার ব্যাপারেই উত্‍সাহী হয়ে পড়েছেন কিছু অনুরাগী। সেই কারণে দিনভর ফোন করতে থেকেছেন তাঁরা। এর জন্যই বিরক্ত হয়েছেন অভিনেত্রী। আর সেই কারণে তাঁকে একটা ভিডিয়ো পোস্ট করতে হলো সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই ধারাবাহিক। তিন বছর হয়ে যাওয়ার পর এখনও এই ধারাবাহিকের যা টিআরপি তাতে, দর্শকদের যে পছন্দ হচ্ছে ধারাবাহিকটা, তা বুঝে নিতে অসুবিধা হয় না। দিব্যজ্যোতি দত্ত এই ধারাবাহিক করার পর সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অভিনয় করলেন। সেই ছবি মুক্তি পাবে ডিসেম্বর মাসে। স্বস্তিকা আগামী দিনে ছবিতে কাজ করবেন কিনা, তা দেখার অপেক্ষা।

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের