AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ে ভাঙছে রুবেল-শ্বেতার! নিন্দকের মুখে ছাই দিয়ে যুগলে লিখলেন…

Sweta-Rubel: ২০২৫ সালের প্রথমেই বিয়ের পিঁড়িতে বসছেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। দু'জনেই সিরিয়াল পাড়ার জনপ্রিয় মুখ। ছোট পর্দায় অভিনয় সূত্রেই তাঁদের আলাপ। বেশ কিছু দিন প্রেম পর্বের পর এবার বিয়ের পিঁড়িতে বসার পালা। এর মাঝেই নাকি ছন্দপতন। তাঁদের নাকি বিয়ে ভাঙছে।

বিয়ে ভাঙছে রুবেল-শ্বেতার! নিন্দকের মুখে ছাই দিয়ে যুগলে লিখলেন...
| Edited By: | Updated on: Dec 06, 2024 | 4:28 PM
Share

২০২৫ সালের প্রথমেই বিয়ের পিঁড়িতে বসছেন শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। দু’জনেই সিরিয়াল পাড়ার জনপ্রিয় মুখ। ছোট পর্দায় অভিনয় সূত্রেই তাঁদের আলাপ। বেশ কিছু দিন প্রেম পর্বের পর এবার বিয়ের পিঁড়িতে বসার পালা। এর মাঝেই নাকি ছন্দপতন। তাঁদের নাকি বিয়ে ভাঙছে।

এমনটাই শোনা গিয়েছিল ইন্ডাস্ট্রির অন্দরে। নিন্দকের মন্তব্যে যে কোনও গুরুত্ব দিতে রাজি নন তাঁরা সে কথা আগেই স্পষ্ট করেছিলেন। শ্বেতা-রুবেলের নতুন পোস্ট আরও একবার সে কথাই স্পষ্ট করল। একসঙ্গে নিজেদের আদুরে ছবি পোস্ট করেছেন যুগলে। যে ছবি পোস্ট করে তাঁরা লেখেন, “আমরা একসঙ্গে আছি। ভালবাসায় আছি।”

এই মুহূর্তে অভিনেত্রীকে দর্শক দেখছেন ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে। অন্য দিকে রুবেলকে দেখা যাচ্ছে ‘নিমফুলের মধু’ সিরিয়ালে। এমনই সিরিয়ালের সেট থেকেই তাঁদের প্রেম। শোনা যাচ্ছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিয়েও করবেন তাঁরা। বিয়ের প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই নাকি ফটোগ্র্যাফারকে বলা হয়ে গিয়েছে। প্রস্তুতি অনেকটাই সারা হয়ে গিয়েছে। তবে এখনই বিয়ের তারিখ প্রকাশ্যে আনতে চান না তাঁরা। তাই তারিখ এখনও গোপনে রেখেছেন জুটিতে। খুব শীঘ্রই নাকি তাঁদের অনুরাগীদের জন্য আসতে চলেছে বড় চমক।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য