AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taapsee Pannu: ‘ছেলেদের সাত খুন মাফ, আর আমাদের এক ভুলেই সর্বনাশ!’ গর্জে উঠলেন তাপসী

Bollywood news: পুরুষ অভিনেতাদের একঘেয়ে অ্যাকশন ছবিও দেখতে ভিড় জমান দর্শক, অথচ মেয়েরা অ্যাকশন করলেই সব খুঁত সামনে চলে আসে! বলিউডের দ্বিচারিতা ও বাজেটের বৈষম্য নিয়ে চাঁচাছোলা তাপসী পান্নু। কী বলেছেন তিনি?

Taapsee Pannu: ‘ছেলেদের সাত খুন মাফ, আর আমাদের এক ভুলেই সর্বনাশ!’ গর্জে উঠলেন তাপসী
কী বলেছেন অভিনেত্রী?
| Updated on: Sep 02, 2026 | 9:20 AM
Share

তাপসী পান্নু (Taapsee Pannu) বরাবরই নিজের মনের কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন। এবারও ইন্ডাস্ট্রির চেনা দ্বিচারিতার গালে যেন সপাটে একটা চড় মারলেন তিনি। তাঁর মতে পুরুষ প্রধান ছবিগুলোয় দুর্বল গল্প হলেও হাততালি দিয়ে দর্শক হল ভরিয়ে দেন, কিন্তু পর্দায় কোনও মেয়ে অ্যাকশন করতে এলেই নাকি শুরু হয়ে যায় আতশকাচ দিয়ে ভুল ধরার পালা!

‘বেবি’ আর ‘নাম শাবানা’-র প্রায় দশ বছর পর আবার পুরোদস্তুর অ্যাকশন লুকে ফিরছেন তাপসী। আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে আসছে তাঁর নতুন ছবি ‘গান্ধারী’। তবে ছবি মুক্তির ঠিক আগেই ইন্ডাস্ট্রির অন্দরের কঠিন ছবিটা তুলে ধরেছেন তিনি। বড় পর্দায় নারীকেন্দ্রিক অ্যাকশন ছবির আকাল কেন, সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।

কী বলেছেন অভিনেত্রী?

তাপসীর কথায়, “বড় পর্দা আর ওটিটি, দু’জায়গাতেই আমি অ্যাকশন করেছি। প্রথম কথা, অ্যাকশন ছবি বানাতে বিপুল খরচ হয়। আর এটা তো কোনও গোপন কথা নয় যে, মেয়েদের ছবির পেছনে অনেক কম টাকা ঢালা হয়। বেশিরভাগ প্রযোজকই বেশি টাকা লাগাতে চান না, কারণ দর্শক এই ছবিগুলো দেখতেই চান না। তাঁদের আগ্রহ নেই। এটা বারবার পরীক্ষা করে প্রমাণিত হয়ে গিয়েছে।”

তিনি আরও জানান, পুরুষ তারকাদের ছবির মতো এই ছবিগুলোর দর্শক হয় না। আর ঠিক সে কারণেই নির্মাতাদের হাত থাকে বাঁধা। তাপসী যোগ করেন, “এখানে আমাদের কোনও ভুল করার উপায় নেই। কোনও ভুল আমরা করতেই পারি না।”

সাম্প্রতিক সময়ের পুরুষদের অ্যাকশন ছবির সঙ্গে নিজের ক্ষোভের তুলনা টেনে তিনি বলেন, “কারও নাম নিতে চাই না, তবে নারীকেন্দ্রিক অ্যাকশনের সঙ্গে ইদানীং মুক্তি পাওয়া ছেলেদের অ্যাকশন ছবিগুলো মিলিয়ে দেখুন। কী পাবেন? সেই একঘেয়ে মাঝারি মানের গল্প, শুধু চোখধাঁধানো গ্ল্যামার, চকচকে অ্যাকশন আর দামি সব জাঁকজমক! অথচ এই ছবিগুলোই বক্স অফিসে কোটি কোটি টাকা তোলে। লোকে গল্পের তোয়াক্কাই করে না। আগে থেকেই বোঝা যায় এরপর কী হবে, তাও মানুষ দেখে আর একে বলে ‘পয়সা উসুল এন্টারটেইনার’।”

অথচ একই দর্শক মেয়েদের অ্যাকশন ছবির বেলায় বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। তাপসী বলেন, “মেয়েরা করলেই মানুষ বলে ওঠেন, ‘ধুর, কী বাজে গল্প!’ হঠাৎ করে পুরো ফোকাসটাই চলে যায় গল্পের ওপরে। মেয়েদের অ্যাকশন ছবি চালাতে গেলে গল্প, অভিনয়, মারপিট, সবকিছুকে একশোয় একশো হতে হবে। উনিশ-বিশ হলে চলবে না। সবার থেকে সেরা হতেই হবে।”

একটু থেমে তিনি যোগ করেন, “ব্যাপারটা যেন এমন, এক তো তোমাকে কম টাকা দিয়েছি, তার ওপর তুমি ভুল করছ! দলের কারও ওপর এমন মানসিক চাপ কেউ দিতে চায় না। কিন্তু ছেলেদের অ্যাকশন ছবি হলে যেন সাত খুন মাফ।”

আর এই কারণেই প্রেক্ষাগৃহের ঝক্কি এড়িয়ে ওটিটি-তে ‘গান্ধারী’ নিয়ে আসতে পেরে হাঁফ ছেড়েছেন তাপসী। তাঁর বক্তব্য, “আমরা কৃতজ্ঞ যে অন্তত ওটিটি-র জন্য হলেও ‘গান্ধারী’ বানাতে পেরেছি। ‘গান্ধারী’-র বাজেট কিন্তু আমার আগের ‘মনমর্জিয়া’ বা ‘হাসিন দিলরুবা’-র থেকেও বেশি। কারণ খাতায়-কলমে আমরা বেশি টাকা পেয়েছি। আর ওটিটি-তে সিনেমা হলের মতো টাকা তোলার টেনশন থাকে না।” আগামী ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘গান্ধারী’। ছবিতে তাপসী পান্নু ছাড়াও দেখা যাবে ইশওয়াক সিং, ছায়া কদম, মিতা বশিষ্ট এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো দক্ষ অভিনেতা, অভিনেত্রীদের।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!