AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাতে পরলেন শাঁখা-পলা, গায়ে হলুদে রণজয়ের কোলে শ্যামৌপ্তি

ভালোবাসার দিনে টলিপাড়ায় চারহাত এক হওয়ার উদাহরণ রয়েছে। এবার সেই তালিকায় নাম যোগ হলো অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির। অভিনেতা-অভিনেত্রীর গায়ে হলুদের অনুষ্ঠান হলো সকালে। বিবেকানন্দ পার্কের এক বাড়িতে জমে উঠেছে বিয়ের আসর। বিকেলে হবে আইনি বিয়ে। টলিপাড়ার সব অতিথিরাও উপস্থিত থাকবেন আজ।

হাতে পরলেন শাঁখা-পলা, গায়ে হলুদে রণজয়ের কোলে শ্যামৌপ্তি
| Edited By: | Updated on: Feb 14, 2026 | 1:25 PM
Share

ভালোবাসার দিনে টলিপাড়ায় চারহাত এক হওয়ার উদাহরণ রয়েছে। এবার সেই তালিকায় নাম যোগ হলো অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির। অভিনেতা-অভিনেত্রীর গায়ে হলুদের অনুষ্ঠান হলো সকালে। বিবেকানন্দ পার্কের এক বাড়িতে জমে উঠেছে বিয়ের আসর। বিকেলে হবে আইনি বিয়ে। টলিপাড়ার সব অতিথিরাও উপস্থিত থাকবেন আজ।

লক্ষণীয় বাংলা ধারাবাহিক ‘গুড্ডি’-তে একসঙ্গে কাজ করেছিলেন নায়ক-নায়িকা। তখন থেকেই তাঁদের দারুণ রসায়ন। প্রথমে দু’ জনের সম্পর্কের বিষয়টা জনসমক্ষে আসেনি। তবে গত এক বছরে বাংলা ছবির দুনিয়ার সকলেই নিশ্চিত হয়ে গিয়েছেন যে, রণজয়-শ্যামৌপ্তি প্রেম করছেন। শ্যামৌপ্তির ২৪ ছুঁইছুঁই বয়স। অনেক অভিনেত্রী ৩০ বছরের আগে বিয়ে করার কথা ভাবেন না ইদানীং। সেদিক থেকে শ্যামৌপ্তির এই সিদ্ধান্ত ছকভাঙা।

রণজয় শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে জুটি বেঁধে একটা সুপারহিট ধারাবাহিক শেষ করেছেন কিছুদিন আগে। রাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে তৈরি নতুন ধারাবাহিকে তাঁকে দেখা যেতে পারে। অন্যদিকে শ্যামৌপ্তি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙ্কিণী ভবন’ দর্শকের একাংশের পছন্দ হয়েছে। এই মুহূর্তে নতুন একটা ছবির কাজ শেষ করেছেন অভিনেত্রী। টলিপাড়ার এই বিয়ের আসর যে জমজমাট হতে চলেছে, তা নিয়ে সংশয় নেই। রণজয়-শ্যামৌপ্তিকে এখন বিয়ের বেশে দেখার অপেক্ষা। প্রথম থেকেই বিয়ের সাজগোজ ছিমছাম রাখতে চেয়েছিলেন দু’ জনে। বিয়ের আগের কয়েক দিন একাধিক ফটোশুট করেছেন তাঁরা। তবে বিয়ের সন্ধের সাজেই দু’ জনকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে, তা আঁচ করা যায়।