AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kareena Kapoor news: ‘ক্লিভেজ কি এঁরা মনে করেন আল্লাহ বানাননি?’ করিনার লকেট বিতর্কে আইনি নোটিসে প্রতিবাদ তসলিমার

Kareena Kapoor news: নবাব পরিবারের সাধের গয়না পরেই আইনি বিপাকে করিনা কাপুর! গলার লকেটে কোরানের 'আয়াতুল কুরসি' লেখা থাকায় অভিনেত্রীকে আইনি নোটিস পাঠানো হয়েছে। ধর্মের নামে এই 'খবরদারি' নিয়ে এবার কড়া ভাষায় গর্জে উঠলেন লেখিকা তসলিমা নাসরিন।

Kareena Kapoor news: 'ক্লিভেজ কি এঁরা মনে করেন আল্লাহ বানাননি?' করিনার লকেট  বিতর্কে আইনি নোটিসে প্রতিবাদ তসলিমার
কী বলেছেন তসলিমা?
| Updated on: Nov 12, 2026 | 10:55 AM
Share

শ্বশুরবাড়ির তরফ থেকে ভোপালের নবাব পরিবারের এক প্রাচীন পান্নার লকেট উপহার পান করিনা কাপুর (Kareena Kapoor)। দীপাবলিতে সেই পারিবারিক গয়নাটিই গলায় পরেছিলেন বলিউড অভিনেত্রী । কিন্তু উৎসবের আনন্দে যে এমন একটা আইনি জটিলতা লুকিয়ে থাকবে, তা হয়তো বলিউডের ‘বেবো’ নিজেও ভাবেননি। একটি পারিবারিক শখের গয়না পরা নিয়ে আচমকাই চরম বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন অভিনেত্রী।

কী নিয়ে এত বিতর্ক?

আসল সমস্যা লুকিয়ে ওই গয়নাটিতে। জানা গিয়েছে, করিনার পরা ওই পান্নার লকেটে কোরানের পবিত্র ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে। আর এতেই ঘোর আপত্তি এক মুসলিম নেতার। তাঁর দাবি, পবিত্র আয়াত লেখা গয়না ওই ভাবে পরা যায় না। এই কারণে অভিনেত্রীকে সোজা একটি আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। সেখানে পরিষ্কার বলা হয়েছে, অবিলম্বে ওই ছবি সোশাল মিডিয়া থেকে মুছতে হবে। একই সঙ্গে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে করিনাকে। দাবি না মানলে আরও কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই নোটিসের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। এবার বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করলেন বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন। সেই মুসলিম নেতা কে একহাত নিয়েছেন তিনি। নিজের পোস্টে তসলিমা বেশ কিছু তীক্ষ্ণ প্রশ্ন তুলে ধরেছেন। তিনি লিখেছেন, “লকেট তো গলায় পরারই জিনিস। গলায় পরলে বুকের কাছেই ঝুলবে। নাকি আপত্তি করিনার ক্লিভেজ দেখা যাচ্ছে বলে?” এরপরই তাঁর তীব্র কটাক্ষ, “ক্লিভেজ কি এঁরা মনে করেন আল্লাহ বানাননি? গোটা শরীর আল্লাহর সৃষ্টি, শুধু নারীর বুকের কাছে এসে শয়তান কিছু কারিগরি করে দিয়ে গিয়েছে? মজার তো ব্যাপারটা!”

পাথরে খোদাই করা অক্ষরের সম্মান আর একজন রক্তমাংসের মানুষের মর্যাদা, এই দুইয়ের তুলনা টেনেছেন লেখিকা। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, অক্ষরের সম্মান বাঁচাতে গিয়ে একজন নারীকে কেন হেনস্থা করা হবে? তসলিমার কথায়, “নারীর শরীরের কাছে গেলেই যদি পবিত্রতা নষ্ট হয়ে যায়, তবে সেই পবিত্রতার ধারণার মধ্যেই নারীর প্রতি ঘৃণা ঢুকিয়ে রাখা হয়েছে।” অন্যের বিশ্বাসের দায় কেন একজন নারী নিজের ঘাড়ে নেবেন? ধর্মের নামে এমন খবরদারি নিয়ে লেখিকা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “আপনার অনুভূতি আহত হয়েছে বলে অন্যের স্বাধীনতা কেড়ে নেওয়ার ছাড়পত্র নিশ্চয়ই পেয়ে যাননি।”

শতাব্দীর পর শতাব্দী কেটে গেলেও সমাজের একাংশের এই অসহিষ্ণুতা নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছেন তসলিমা নাসরিন। তিনি মনে করেন, নারীর গলার লকেট থেকে বুকের খাঁজ, সর্বত্র এই নজরদারি অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। তাঁর মতে, এই ঘটনায় করিনা কাপুরের ক্ষমা চাওয়ার কোনও কারণই নেই। বরং যাঁদের একজন নারীর নিরীহ সাজপোশাক দেখে অপরাধ মনে হয়, ক্ষমাটা তাঁদেরই চাওয়া উচিত।

 

Follow Us