AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Delhi CM House: দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে উৎসব, চুটিয়ে আনন্দ করছেন কাকলি-শতাব্দী-রচনা

Teej festival delhi cm house Kakoli Shatabdi Rachana Kangana: এই উদযাপনেই আড্ডার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন বাংলার রাজনীতির পরিচিত তিন মুখ— কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক সমীকরণের জটিলতা দূরে সরিয়ে রেখে মুখ্যমন্ত্রীর বাসভবনে হাতে মেহেন্দি পরতে এবং হাসিমুখে সেলফি তুলতে দেখা গেল এই তিন সাংসদকে।

Delhi CM House: দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে উৎসব, চুটিয়ে আনন্দ করছেন কাকলি-শতাব্দী-রচনা
| Updated on: Aug 13, 2026 | 1:19 PM
Share

বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর বাসভবনজুড়ে ছিল উৎসবের আমেজ। রকমারি ফুলের সাজ, এলাহি খাবারের আয়োজন এবং নাচ-গানের মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপিত হল ঐতিহ্যবাহী ‘তিজ’ (Teej) উৎসব। আর এই উদযাপনেই আড্ডার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন বাংলার রাজনীতির পরিচিত তিন মুখ— কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক সমীকরণের জটিলতা দূরে সরিয়ে রেখে মুখ্যমন্ত্রীর বাসভবনে হাতে মেহেন্দি পরতে এবং হাসিমুখে সেলফি তুলতে দেখা গেল এই তিন সাংসদকে।

কাকলি-শতাব্দী-রচনার এই উপস্থিতি রাজনৈতিক অলিন্দে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই বিক্ষুব্ধ হিসেবে পরিচিত এই তিন সাংসদ। তাঁরা এনডিএ-কে সমর্থন জানিয়েছেন এবং নতুন দল এনসিপিআই (NCPI)-এর দিকে ঝুঁকেছেন বলে চর্চা হলেও, লোকসভার স্পিকারের পক্ষ থেকে তা এখনও চূড়ান্ত মান্যতা পায়নি। ফলে লোকসভা টিভির সম্প্রচারে তাঁদের নামের পাশে এখনও ‘তৃণমূল কংগ্রেস’ লেখা দেখা যায়। তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক বৈঠক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতেও দেখা গিয়েছে তাঁদের। সেই প্রেক্ষাপটেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির উৎসবে তাঁদের এই হাসিখুশি অংশগ্রহণ রাজনৈতিক ইঙ্গিতকেই আরও স্পষ্ট করছে বলে মনে করছে ওয়াকিবহল মহল।

তবে শুধুই রচনা, শতাব্দী ও কাকলি নয়। এই আয়োজনে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের আনন্দমুখর পরিবেশের বেশ কয়েকটি ছবি কঙ্গনা নিজেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন, যা মুহূর্তে নজর কেড়েছে নেটপাড়ার।

কী এই ‘তিজ’ উৎসব?

উত্তর ও পশ্চিম ভারতের সংস্কৃতিতে ‘তিজ’ অত্যন্ত জনপ্রিয় ও বিশেষ একটি সামাজিক-ধর্মীয় উৎসব। মূলত বর্ষাকালে (শ্রাবণ ও ভাদ্র মাসে) প্রকৃতির নতুন রূপ এবং পারিবারিক বন্ধনকে উদযাপন করতে এই উৎসব পালিত হয়।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, দীর্ঘ ১০০ বছরেরও বেশি সময় ধরে কঠোর তপস্যার পর এই দিনটিতেই দেবী পার্বতীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন ভগবান শিব। তাই মহাদেব ও দেবী পার্বতীর পুনর্মিলনের স্মারক হিসেবে এই দিনটি উদযাপিত হয়। বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সংসারের মঙ্গল কামনায় তিজের ব্রত রাখেন। অনেক ক্ষেত্রে অবিবাহিত মেয়েরাও ভালো জীবনসঙ্গী পাওয়ার আশায় এই পুজো করেন।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা