AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আংটি বদল হয়েও বিচ্ছেদ! সুস্মিতাকে নিয়ে বোমা ফাটালেন ‘প্রেমিক’ অনির্বাণ

Susmita Dey: অনির্বাণ ও সুস্মিতা যে সম্পর্কে আছেন এ কথা জানতেন প্রায় সকলেই। এমনকি সম্প্রতি এক রিয়ালিটি শো-য়েও তামাম দুনিয়ার সঙ্গে অনির্বাণের আলাপ করিয়ে দিয়েছিলেন সুস্মিতা। শোনা গিয়েছিল বিয়ের পিঁড়িতেও বসবেন তাঁরা। তবে হঠাৎই এই খবর।

আংটি বদল হয়েও বিচ্ছেদ! সুস্মিতাকে নিয়ে বোমা ফাটালেন 'প্রেমিক' অনির্বাণ
সুস্মিতাকে নিয়ে বোমা ফাটালেন 'প্রেমিক' অনির্বাণ
| Edited By: | Updated on: Jun 14, 2024 | 9:22 PM
Share

সুস্মিতা দে কে চেনেন? ‘অপরাজিতা অপু’ থেকে শুরু করে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে ‘কথা’ ধারাবাহিকেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। কিন্তু এ কী! ব্যক্তিগত জীবন যে তোলপাড়। না অভিনেত্রী এ নিয়ে মুখ খোলেননি। তবে বোমাটা ফাটালেন তাঁর প্রেমিক অনির্বাণ রায়। সামাজিক মাধ্যমে এক পোস্টে তাঁর সোজাসাপটা মন্তব্য, “দয়া করে আমাকে জড়াবেন না”।

অনির্বাণ ও সুস্মিতা যে সম্পর্কে আছেন এ কথা জানতেন প্রায় সকলেই। এমনকি সম্প্রতি এক রিয়ালিটি শো-য়েও তামাম দুনিয়ার সঙ্গে অনির্বাণের আলাপ করিয়ে দিয়েছিলেন সুস্মিতা। শোনা গিয়েছিল বিয়ের পিঁড়িতেও বসবেন তাঁরা। তবে হঠাৎই এই খবর। প্রসঙ্গত, সুস্মিতার সম্পর্কে এক পোস্ট অনির্বাণ লেখেন, “সুস্মিতা দে সম্পর্কিত কোনও জিজ্ঞাস্য থাকলে আমাকে দয়া করে আর জড়াবেন না। কিছু ব্যক্তিগত কারণের জন্য আমরা আলাদা হয়ে গিয়েছি।” কারণটা কী? তা জানতে চেয়ে টিভিনাইন বাংলা একাধিক বার সুস্মিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।

তবে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে সুস্মিতার জীবনে এসেছে নতুন বসন্ত। তিনি নাকি প্রেমে পড়েছেন। ওদিকে সুস্মিতা চুপ। তাই তাঁকে নিয়ে গসিপের মাত্রা বেড়েই চলেছে ক্রমশ। আগামী দিনে কী হতে চলেছে সে উত্তর অবশ্য লুকিয়ে আছে আগামীরই হাতে।

Follow Us
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
সমূলে উপড়ে ফেলা হচ্ছে TMC রাজ, ভেঙে দেওয়া হয়েছে পরিচালন কমিটি
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
কেন তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন, পরমব্রতর সরাসরি জবাব…
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
দুর্গাপুরে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে অ্যাবসেন্ট তৃণমূল বিধায়করা
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?
জাস্ট ৪০ সেকেন্ড কথা বললেন শুভেন্দু ও ঋতব্রত, তারপর?