AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তুমি একটু রোগা হয়েছ, ভালো লাগছে দেখতে’, শ্রাবন্তীকে বললেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি একটা ইভেন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন হয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী শ্রাবন্তীকে দেখে বলেন, ''তুমি একটু রোগা হয়েছ, ভালো লাগছে দেখতে।'' তাঁর কথাতেই উঠে আসে, মেয়েদের নিয়ে ট্রোলিং বেশি হয়।

'তুমি একটু রোগা হয়েছ, ভালো লাগছে দেখতে', শ্রাবন্তীকে বললেন মুখ্যমন্ত্রী
| Edited By: | Updated on: Mar 09, 2026 | 3:21 PM
Share

সম্প্রতি একটা ইভেন্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথোপকথন হয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী শ্রাবন্তীকে দেখে বলেন, ”তুমি একটু রোগা হয়েছ, ভালো লাগছে দেখতে।” তাঁর কথাতেই উঠে আসে, মেয়েদের নিয়ে ট্রোলিং বেশি হয়।

কিছুদিন আগের ঘটনা। একটা ইভেন্টে নাচ করেছিলেন শ্রাবন্তী। তাঁর নাচের একটা ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োতে কিছুজন নায়িকাকে বডি শেমিং করতে ছাড়েননি। শ্রাবন্তী নির্দিষ্ট একটি মন্তব্যের প্রতিবাদ করে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করেন। সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হওয়া নিয়ে টিভি৯ বাংলাকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেছিলেন, “সম্প্রতি একটি অনুষ্ঠানে আমার পারফর্ম করা নিয়ে লোকে ভুলভাল কমেন্ট করছে। আমি কেন ওজন বাড়িয়েছি, তা না জেনেই উল্টোপাল্টা কমেন্ট করা হচ্ছে। তাই, আমি অভিযোগ জানিয়েছি। আমার ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজের চরিত্রের জন্য কিছুটা ওজন বাড়াতে হয়েছে। ওই শুটিংয়ের সময়ই ওই অনুষ্ঠানে পারফর্ম করার অফার আসে। আমার আইনজীবীর সঙ্গে কথা বলেই পদক্ষেপ করেছি। এখন দেখার, সাইবার ক্রাইম শাখা কী করে। তবে একটা জিনিস বুঝলাম, নিজের লড়াই নিজেকেই করতে হয়।”

সোশ্যাল মিডিয়াতে গায়িকা ইমন চক্রবর্তীর মাকে আক্রমণ করা হয়। মায়ের মৃত্যুদিনে ইমনকে ‘চটি চাটা’ বলে আক্রমণ করার কারণে তিনি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রী তাঁকে সমাজ মাধ্যমে ফিরে আসার পরামর্শ দেন। সেই কারণে ইমন ঠিক করেছেন কিছুদিনের মধ্যে তিনি সোশ্যাল মিডিয়াতে ফিরে আসবেন। যদিও গায়িকা-নায়িকাদের নিয়ে ট্রোলিং থামবে না বলেই মনে করছে অভিজ্ঞ মহল।

Follow Us